সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে নতুন করে করোনা শনাক্ত ৪৩ মোট আক্রান্ত ৯২২ মৃত্যু ১৬!
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে নতুন করে আরও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২০৯ জন। এর মধ্যে শহিদুল ইসলাম নামে একজন করোনায় মারা গেছেন। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৭২ টি রিপোর্ট এসেছে।
এর মধ্যে ১৪ টি পজেটিভ। এর মধ্যে সদর উপজেলায় ৬ জন, কালীগঞ্জ উপজেলায় ৪ জন ও শৈলকুপা উপজেলায় ৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৮৯ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩ জন। সুত্র জানায়, ঝিনাইদহের শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়।
মৃত্যুর দুই দিন পর তার রিপোর্ট পজেটিভ এসেছে। মৃত ব্যক্তি শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের চরবাখরবা গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুন।
এ নিয়ে উপজেলায় করোনায় মারা গেলেন দুজন। তিনি জানান, কুষ্টিয়া ল্যাব থেকে সকালে প্রাপ্ত ৫টি নমুনা রিপোর্ট ফলাফলের মধ্যে ৪ জনের পজেটিভ ও ১ জনের নেগেটিভ এসেছে। পজেটিভ রোগীদের মধ্যে মৃত ব্যক্তির ফলাফল পজেটিভ। এঘটনায় মৃত ব্যক্তির ভাড়া বাড়ি লাল পতাকা বেধে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
চুয়াডাঙ্গার দর্শনা আর্ন্তজাতিক রেলবন্দর বন্ধ থাকবে ৩দিন
হরিণাকন্ডুতে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে পানবরজে নিয়ে ধর্ষণ
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
১ দিন আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
২ দিন আগে