লগইন
হরিণাকন্ডুতে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে পানবরজে নিয়ে ধর্ষণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ৪১৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

হরিণাকন্ডুতে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে পানবরজে নিয়ে ধর্ষণ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকন্ডুতে এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কাঁপাশহাটিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার ওই গ্রামের কাঙাল মন্ডলের ছেলে সদর উদ্দিনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই প্রতিবন্ধী কিশোরীর বাবা।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই প্রতিবন্ধী কিশোরী বাড়ির বাইরে বের হলে লম্পট সদর উদ্দিন তাকে পাশেই পানবরজে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই কিশোরী চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে আসেন। পরে ধর্ষক পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মন্টু, আলী ও রানা নামে তিনব্যক্তি জানান, ধর্ষক সদর উদ্দিন লম্পট প্রকৃতির মানুষ। ঘটনার সময় সে ওই প্রতিবন্ধী কিশোরীকে পানবরজে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই কিশোরীর চিৎকারে আমরা এগিয়ে গেলে সে আমাদের দেখে দৌড়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী ওই প্রতিবন্ধী কিশোরীর ভাই বলেন, প্রায়ই ওই লম্পট সদর উদ্দিন আমার বোনকে বিরক্ত করত। তাকে বারবার নিষেধ করার পরও আমরা বাড়ির বাইরে গেলেই সে আমাদের বাড়িতে গিয়ে আমার বোনকে বিরক্ত করত।

শুক্রবার সকালে আমার বাবা-মা ও আমি বাড়ির বাইরে গেলে সে আমার প্রতিবন্ধী বোনকে জোরপূর্বক পানবরজে নিয়ে ধর্ষণ করে। এ বিষয়ে হরিণাকন্ডু থানার পরিদর্শক (ওসি) আব্দুর রহিম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী ওই প্রতিবন্ধী কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধর্ষককে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত আছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১৭ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।