লগইন
জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাক্ষাৎ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ সেপ্টেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাক্ষাৎ

জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শহীদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। মীর শহীদুল ইসলামের আলমডাঙ্গা কলেজপাড়ার বাড়িতে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শহীদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, সিনিয়র সহ-সভাপতি শাহারিন হক মালিক, সহ-সভাপতি মনজুরুল আলম মালিক লার্জ, চেম্বার অফ কমার্সের পরিচালক এস এম তসলিম আরিফ বাবু, এ কে এম সালাউদ্দিন মিঠু, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, কামরুল ইসলাম হীরা, মীর শহীদুল ইসলামের বন্ধু শামসুজ্জোহা সাবু, সহোদর মীর শফিকুল ইসলাম, চেম্বার অব কমার্সের সদস্য আহসানুল্লাহ, জয়নাল আবেদীন ক্যাপ, শিশির আহমেদ ইসমাইল হোসেন প্রমুখ।

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার কৃতি সন্তান মীর শহীদুল ইসলাম জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন। তাকে আগামী ১৫ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

মীর শহীদুল ইসলাম ইতোপূর্বে অতিরিক্ত আইজিপি (গ্রেড-১), ও বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (স্পেশাল ব্রাঞ্চ-এসবি) প্রধান হিসেবে সুনামের সাথে দায়িও পালন করেছেন। বাংলাদেশ পুলিশে তিনিই প্রথম সিনিয়র সচিব পদ মর্যাদা লাভ করেন।

আলমডাঙ্গার সন্তান মীর শহীদুল ইসলাম বিপিএম(বার)পিপিএম'র বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের কলেজপাড়ায়। তিনি মৃত মীর আব্দুল আজিজের জৈষ্ঠ সন্তান। মীর শহীদুল ইসলাম ১৯৭৮ সালে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮০ সালে আলমডাঙ্গা ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটি থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

প্রসঙ্গত, আলমডাঙ্গার দুই কৃতিসন্তান দুই বন্ধু মীর শহিদুল ইসলাম ও মোহাম্মদ শফিকুল ইসলাম এর আগে একইসাথে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদে পদোন্নতি লাভ করেন। এসবি'র প্রধানের দায়িত্ব পালনের এক পর্যায়ে মীর শহীদুল ইসলাম অবসর গ্রহণ করেন। অন্যদিকে, শফিকুল ইসলাম বর্তমানে ডিএমপি কমিশনার।

দায়িত্ব পালনে সফলতা ও শারীরিক সুস্থতার জন্য মীর শহীদুল ইসলাম এলাকাসহ দেশের মানুষের দোয়া প্রত্যাশা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

১ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৪ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৫ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৬ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৬ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৭ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।