লগইন
তিন দিন নিখোঁজের পর লাশ উদ্ধার, আর কেউ শুনবে না তরিকুলের মোহন বাঁশির ইন্দ্রজাল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ সেপ্টেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

তিন দিন নিখোঁজের পর লাশ উদ্ধার, আর কেউ শুনবে না তরিকুলের মোহন বাঁশির ইন্দ্রজাল

গত তিন দিন ধরে গ্রামের কেউ তরিকুলের মোহন বাঁশির হৃদয়হরণ সুর শুনতে পাইনি। তিন দিন নিখোঁজ থাকার পর ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ভাটুই নদীর অপর পাড়ে তেতুল গাছের নীচে গলায় পাটের রশি বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সদ্য বিয়ে করা বউ স্বামীর কাছে আসতে অস্বীকার করাতে অভিমান -ক্ষোভে তরিকুল ইসলাম আত্মহত্যা করেছেন।


জানা যায়, আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের শাহজাহান আলী ওরফে সাহেব আলীর ছোট ছেলে তরিকুল ইসলাম (২৫)। গত বুধবার বিকেলে তিনি ঘোলদাড়ি ফুটবল খেলার কথা বলে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফিরলে সম্ভাব্য সকল স্থানে খোঁজ নেন পরিবারের লোকজন। ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে গ্রামের এক কৃযক গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ভাটুই নদীর অপর পাড়ে এক তেতুল গাছের নীচে তার লাশ পড়ে থাকতে দেখেন। লাশের গলায় পাটের আঁশের রশি ছিল। ধারণা করা হচ্ছে যে, গলায় ফাঁস লাগানো অবস্থায় রশি ছিড়ে তিনি নীচে পড়ে গিয়েছিলেন।
প্রায় এক মাস আগে তরিকুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার শম্ভুনগর গ্রামে বিয়ে করেছেন। স্ত্রীর অন্যত্র প্রেমের সম্পর্ক রয়েছে। তাকে অমতে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এমন দাবী তুলে স্ত্রী প্রথম থেকেই স্বামীগৃহে যেতে অনীহা প্রকাশ করে আসছিলেন। এসব তথ্য জানিয়ে তরিকুল ইসলামের মামা রেজাউল হক জানান, সম্প্রতি তরিকুলের দুলাভাই তার শ্বশুরবাড়ি গিয়েছিলেন শ্যালকের বউকে নিয়ে যেতে। কিন্তু বউ যেতে রাজি হননি। সেই অভিমান -ক্ষোভে তরিকুল আত্মহত্যা করতে পারেন।

সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ সন্ধায় ঘটনাস্থলে পৌঁছেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুল আলীম, পুলিশ পরিদর্শক অপারেশন একরামুল হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাত ১০ টায় গ্রামের গোরস্তানে লাশ দাফন করা হয়েছে।
সাহেব আলীর ৩ সন্তানের মধ্যে তরিকুল ইসলাম ছিলেন ছোট। গ্রামে সরলসোজা ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। কৃষি কাজের পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করতেন। খুব ভালো বাঁশি বাজাতেন। তার বাঁশির সুরের ইন্দ্রজাল সকলকে মুগ্ধ করতো। ফলে, মা-বাবা, ভাই-বোনসহ আত্মীয় পরিজনের পাশাপাশি গ্রামবাসীও প্রচন্ড শোকাহত।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

৩৫ মিনিট আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৬ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৬ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১০ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।