সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ১২ টায় চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে বই বিতরন করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আলাউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-(২) গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাসুদ রানা,পিটিএ সভাপতি অব: প্রধান শিক্ষক সাহাবুদ্দীন আহমেদ,প্রধান শিক্ষক নাসিমা খাতুন সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি বৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রকিব।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
আলমডাঙ্গার মতিয়ার রহমান কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন মোহাঃ মতিয়ার রহমান
অফিসার ইনচার্জের আন্তরিক প্রচেষ্টায় ১ বছরে আলমডাঙ্গা থানায় মামলা কমেছে শতকরা ৪৫ ভাগ
সম্পর্কিত সংবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার
৩ ঘন্টা আগে
মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার
৮ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
১৪ ঘন্টা আগে