লগইন
আলমডাঙ্গা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. মফিজুর রহমান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ অক্টোবর, ২০২৪ | ০৬:০০ বিকাল ৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. মফিজুর রহমান


আলমডাঙ্গা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মো: মফিজুর রহমান। তিনি দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। তিনি ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ মোতাবেক ৮ অক্টোবর মঙ্গলবার আলমডাঙ্গা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। সরকারিকরণের পর তিনি ২য় অধ্যক্ষ হিসেবে আলমডাঙ্গা সরকারি কলেজে দায়িত্ব পালন করবেন।


ইতোপূর্বে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জে এম আব্দুর রকীব আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আলমডাঙ্গা থেকে কুষ্টিয়া মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি হয়ে যান।


প্রফেসর ড. মো: মফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি করেন। ১৬ তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজে দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। সর্বশেষ তিনি দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।


প্রফেসর ড. মো: মফিজুর রহমান সাতক্ষীরা জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি একটি কন্যা সন্তানের জনক। তাঁর সহধর্মিনী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে পড়াশোনা শেষে করে সরকারি চাকুরী করেন ।


তাঁর যোগদান উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা ও মতবিনিময় সভায় আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনয়েমের সভাপতিত্বে এবং আলমডাঙ্গা সরকারি কলেজের ভ‚গোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ড. মহবুব আলমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সাইদুর রহমান আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারি অধ্যাপক শেখ শফিউজ্জামান, গোলাম সরোয়ার, ইকবাল হোসেন, রাহাত আরা, দিলরুবা শিরিন, মহিতুর রহমান, রেজাউল করিম, প্রভাষক জেসমিন আরা খানম, শরিয়ত উল্লাহ, মনিরুজ্জামান, কামিনী সুলতানা, আব্দুস সেলিম, তাপস রশীদ, মাকসুদুর রহমান, রাশেদুল মোমিন, মাহফুজুর রহমান, রাশেদুল কবীর, সাব্বির হোসেন, মুহাঃ আব্দুল হাই, জিয়াউর রহমান, আব্দুল মালেক, হাসিবুল হক, সোহেল রানাসহ আলমডাঙ্গা সরকারি কলেজের সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। এদিকে আলমডাঙ্গা সরকারি কলেজের নবনিযুক্ত আলমডাঙ্গা অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মফিজুর রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা আদর্শ থানা ও পৌর শাখা। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা পৌর শাখা সভাপতি আক্তারুজ্জামান, পৌর সেক্রেটারি সাব্বির রহমান, আলমডাঙ্গা আদর্শ থানা শাখার সভাপতি রবিউল ইসলাম, থানা সেক্রেটারি খালিদ আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৬ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৯ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

১০ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

১১ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

১১ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

১২ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।