লগইন
মহা অষ্টমীর আনন্দঘন অনুষ্ঠানে পরিবারের সাথে যোগ দিতে পারলেন না আলমডাঙ্গার সৌরভ পাল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ অক্টোবর, ২০২৪ | ০৬:০০ বিকাল ৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

মহা অষ্টমীর আনন্দঘন অনুষ্ঠানে পরিবারের সাথে যোগ দিতে পারলেন না আলমডাঙ্গার সৌরভ পাল

এবারের দুর্গোৎসবের মহানন্দে নিজেকে হারিয়ে ফেলতে চেয়েছিলেন সৌরভ পাল। চার বছরের মেয়ে ও স্ত্রীকে মা দুর্গার সাজে সাজিয়ে শহরময় পুজামন্ডপে পুজামন্ডপে ঘুরতে চেয়েছিলেন। কিন্ত সব আয়োজন ফেলে জীবন থেকেই তিনি হারিয়ে গেলেন। একটি ট্রাক দুর্গোৎসবের আনন্দমুখর পুরো পরিবারে বিষাদের কালো ছায়া ফেলে দিয়েছে। গতকাল শুক্রবার অষ্টমীতে রাজশাহীর চাপাইনবাবগঞ্জের কর্মস্থল থেকে আলমডাঙ্গায় বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় মারা যান টগবগে যুবক সৌরভ পাল। একটি সংবাদ আলমডাঙ্গার সনাতন ধর্মাবলম্বীদের বাসস্থান সোনাপট্টি ও সৌরভের বন্ধুমহলে দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে ¤øান হয়ে যায়। একমাত্র সন্তানকে হারিয়ে সৌরভের বাবা ধীরেন পাল ও মা পাগল প্রায় হয়ে গেছেন। স্ত্রী হয়ে পড়েছেন কিংকর্তব্যবিমুঢ়।


সৌরভ পাল আলমডাঙ্গার সোনাপট্টির ধীরেন পালের একমাত্র ছেলে। তার ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তিনি রাজশাহীর চাপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুতে চাকরি করতেন। বৃহস্পতিবার সরকারী ছুটি থাকলেও সৌরভ বাবা-মা, স্ত্রী-কন্যার জন্য বৃহস্পতিবার দিনভর পুজোর কেনাকাটা করেন। শুক্রবার সকালে নিজের মোটরসাইকেল নিয়ে তিনি আলমডাঙ্গার উদ্দেশ্য রওনা দেন। তিনি রাজশাহীর হরিপুর এলাকায় পৌঁছলে একটি ড্রাম ট্রাক সৌরভের গায়ের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।


ঘাতক ট্রাক পালিয়ে গেলে স্থানীয়রা সম্পুর্ন অপরিচিত সৌরভকে মৃত অবস্থায় উদ্ধার করে। মৃত্যুর খবর কীভাবে স্বজনদের জানানো যায় এ নিয়ে বিপাকে পড়েন তারা। এসময় পথচারীর একজন সৌরভের পকেট থেকে মোবাইল বের করে তার আঙ্গুল দিয়ে মোবাইলের লক খোলেন। এরপর ফেসবুকে গিয়ে সৌরভের আইডিতে ছোট্ট একটি পোস্ট দেন,'এই আইডির মালিক কিছুক্ষণ আগে সড়ক দুর্ঘটনায় মারা যান।' এরপরই সৌরভের পরিবার মোবাইলে ওই পথচারীর সাথে কথা বলে সব নিশ্চিত হন।


বিকেলে সৌরভের মরদেহ রাজশাহীর হরিপুর থেকে আলমডাঙ্গার শোকাবহ সোনাপট্টিতে আনা হয়। কিছুক্ষণের মধ্যেই দুর্গোৎসবের সব আনন্দ স্তিমিত হয়ে যায়।


সৌরভের বন্ধমহল জানান, নির্মম দুর্ঘটনায় সৌরভের মৃত্রু খুব বেদনাদায়ক। রাতেই আলমডাঙ্গা মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৩৯ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৪০ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।