লগইন
আলমডাঙ্গায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামী মাদক সম্রাট অহিদুল গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ সেপ্টেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামী মাদক সম্রাট অহিদুল গ্রেফতার

দশ বছর পালিয়ে থেকে শেষ রক্ষা হলো না মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক সম্রাট অহিদুল ইসলামের। ৩ সেপ্টেম্বর রবিবার সকালে আলমডাঙ্গা থানার হাঁপানিয়া ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অহিদুল ইসলাম চলমান মামলায় হাজিরা না দিয়ে দীর্ঘ ১০ বছর দেশের বিভিন্ন প্রান্তে নাম পরিচয় গোপন করে আত্মগোপনে ছিল। এরই মধ্যে গত ৯ আগস্ট আদালত অহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। পরিবারের সাথে অতি সংগোপনে দেখা করতে এসে পুলিশের চোখ ফাঁকি দিতে পারেনি সে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী অহিদুল ইসলাম(৪০) আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের সিদ্দিক আলির ছেলে। ভালাইপুর এলাকায় মাদক সম্রাট ওহিদ নামে পরিচিত ছিল সে।

জানাগেছে, উপজেলার ভালাইপুর মোড় চুয়াডাঙ্গা জেলার ৩ থানার সীমানা। ২০১১ সালের ৩০ অক্টোবর আলমডাঙ্গা থানার এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে প্যাথেড্রিন ইনজেকশনসহ অহিদুলকে আটক করেন। আলমডাঙ্গা থানায় তার বিরুদ্ধে দায়ের করা হয় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে অহিদুল এলাকা ছেড়ে পালিয়ে যায়। তারপর থেকে একদিনও আদালতে হাজিরা দেয়নি সে। সম্প্রতি ৯ আগস্ট চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো: মাসুদ আলী সাক্ষীদের সাক্ষ্য শেষে অহিদুলকে যাবজ্জীবন কারাদন্ডের ঘোষনা করেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, রোববার সকালে আলমডাঙ্গা হাপানিয়া ক্যাম্পের এসআই মিজানুর রহমান তথ্য প্রযুক্তির ব্যবহার করে উপজেলার হাঁপানিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট অহিদুলকে গ্রেফতার করে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৩ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৬ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৭ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৮ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৮ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৯ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।