লগইন
স্কুল শিক্ষককে হত্যা চেষ্টা: জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ সেপ্টেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

স্কুল শিক্ষককে হত্যা চেষ্টা: জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন



চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধিঃ চুয়াডাঙ্গায় নীলমনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তরিকুল ইসলামকে হত্যা চেষ্টার সাথে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।


আজ রোববার বিকেল ৫টার দিকে সদর উপজেলার নীলমনিগঞ্জ বাজারে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থীসহ কয়েকশ এলাকাবাসী। একই দিন সকালে নীলমনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।


মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় হঠাৎ কিশোর গ্যাং চাঙা হয়ে উঠেছে। একজন স্কুল শিক্ষকের উপর যেভাবে হামলা চালানো হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তারা যাকে ইচ্ছা তার উপর হামলা চালাচ্ছে। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।


গত ৩০ আগস্ট বুধবার বিকেলে নীলমনিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক তরিকুল ইসলাম স্কুল শেষে খেলার মাঠে বসে ছিলেন। হঠাৎ স্কুলে প্রবেশ করে ২০-২৫টি মোটরসাইকেলের একটি কিশোর গ্যাং। প্রতিটি মোটরসাইকেলে ২-৩ জন করে আরোহী ছিল। তাদের হাতে ছিল লাঠিসোটা, লোহার রড ও দেশীয় অস্ত্র। এসময় শিক্ষক তরিকুল ইসলামকে বেধড়ক মারধর করে জখম করে তারা।

পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। ওই ঘটনায় গত শুক্রবার রাতে বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন শিক্ষক তরিকুল ইসলামের বাবা রবিউল হক।

মামলায় আসামী করা হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের মৃত আশান আলী মাস্টারের ছেলে মোহাম্মদ প্রান্ত (২৮), একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে রাখা আলী (৩৫), মামুন আলীর ছেলে চন্দন আলী (২৫), মোমিনপুর গ্রামের নবিছদ্দিন চৌধুরীর ছেলে সেতু রহমান (২৪), একই গ্রামের শাহ নেওয়াজের ছেলে রাশেদ আরেফিন রাতিন (২৪) ও বোয়ালমারি গ্রামের হিল্লাল আলীর ছেলে সোয়েব রহমান (২২)। আসামী করা হয় অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে। তবে, এখনও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

১ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

১ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

২ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৮ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৮ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।