লগইন
আলমডাঙ্গায় নতুন বইয়ের প্রকাশনা উৎসব
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় নতুন বইয়ের প্রকাশনা উৎসব

আলমডাঙ্গায় নতুন বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. শুক্রবার বিকেলে আলমডাঙ্গা বণিক সমিতি ভবনের চতুর্থ তলায় নিমগ্ন পাঠাগার কক্ষে খোন্দকার রোকনুজ্জামান স্যারের নতুন গবেষণা গ্রন্থ 'পর্দা-অবরোধ-প্রগতি'র প্রকাশনা-উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত লেখক তার বই সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ইমদাদুল হক, ইলিয়াস আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহ, কাজল আহমেদ, আনোয়ার জাহিদ রানা, শাহাবুল ইসলাম, আবু বকর সিদ্দিক, একতা ইবনে বারী, আফনাব আহমাদ নাহিয়ান, মো: সোহেল রানা, ওয়ারিদ রায়হান, মো: রাহিম উদ্দীন, নাদিউজ্জামান রিজভী, শুয়াইব হোসেন টিনু, আল ইমরান বকুল, খো: আসাদুজ্জামান, বদিউজ্জামান বাদল, মো: শাহাজান ও মো: বেলায়েত হোসেন বিপু প্রমুখ।

উল্লেখ্য, লেখক খোন্দকার রোকনুজ্জামান ১ সেপ্টেম্বর ১৯৬৮ সালে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার লিখিত গ্রন্থের মধ্যে রয়েছে 'আল কুরআন : এক মহাবিস্ময়', 'বিশ্বাসহীনতার দুঃস্বপ্ন', 'An Easy Way of Learning English', 'নারীর উত্তরাধিকার ও অর্থনৈতিক মুক্তি', 'ইসলামে নারীর মর্যাদা' ও 'মধুপূর্ণিমার চাঁদ'। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৫ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৮ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৯ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

১০ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

১০ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

১১ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।