সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ

আলমডাঙ্গায় রবিউল আউয়াল মাস উপলক্ষে রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. শুক্রবার বাদ আসর আলমডাঙ্গা বণিক সমিতি ভবনের চতুর্থ তলায় নিমগ্ন পাঠাগার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবিতা চর্চার উপর দিকনির্দেশনামূলক আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান।
কাজল আহমেদের উপস্থাপনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন শুআইব হোসেন টিনু, সিদ্দিক হোসেন, জামান সাদী, নাদিউজ্জামান রিজভী ও আবু শুয়াইব শিমুল এবং বিখ্যাত বাঙালি কবিদের কবিতা পাঠ করেন ইমদাদুল হক, আফনাব আহমাদ নাহিয়ান, মোঃ রাহিম উদ্দিন, ফারহান জাহিদ আরাফ ও সোহেল রানা। নাতে রাসুল পরিবেশন করেন আল ইমরান বকুল।

আসরে আরও উপস্থিত ছিলেন ইলিয়াস আব্দুল্লাহ, আনোয়ার জাহিদ রানা, খো: আসাদুজ্জামান, মুহাম্মদ আব্দুল্লাহ, শাহাবুল ইসলাম, একতা ইবনে বারী, ওয়ারিদ রায়হান, মো: বদিউজ্জামান বাদল, মো: শাহাজান ও মো: বেলায়েত হোসেন বিপু।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১৩ ঘন্টা আগে