লগইন
ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ দিয়ে সক্ষমতা প্রমাণের মুখে আনভীর স্টেডিয়াম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ অক্টোবর, ২০২৬ | ১১:০০ রাত ৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ দিয়ে সক্ষমতা প্রমাণের মুখে আনভীর স্টেডিয়াম

আন্তর্জাতিক মানের ক্রিকেট ম্যাচ আয়োজনে নিজেদের প্রস্তুতি ও সক্ষমতা প্রমাণের দারুণ এক সুযোগ পেয়েছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের দুই দিনের প্রস্তুতি ম্যাচ সামনে রেখে স্টেডিয়ামটির সার্বিক অবকাঠামো খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি দল। পরিদর্শনকালে ভেন্যুর মাঠ, পিচ, ড্রেসিংরুম, চিকিৎসা ব্যবস্থা এবং গণমাধ্যমকর্মীদের সুযোগ-সুবিধা পর্যালোচনা করা হয়।

আগামী ২২ ও ২৩ অক্টোবর আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই দুই দিনের প্রস্তুতি ম্যাচ। আয়োজনটি সফল ও ত্রুটিমুক্ত করতে সোমবার ছয় সদস্যের বিসিবি প্রতিনিধি দল স্টেডিয়ামের সার্বিক সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করে। এই পরিদর্শনের মাধ্যমে ছোটখাটো যেসব জায়গায় সংশোধন বা উন্নয়ন প্রয়োজন, সেগুলো চিহ্নিত করা হয়েছে।

বিসিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। পুরো ভেন্যু ঘুরে দেখার পর তিনি এর আধুনিক সুযোগ-সুবিধা ও এবিজি স্পোর্টস সিটির সার্বিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।

সৈয়দ আব্দুল বাতেন বলেন, বিসিবির ইতিহাসে এই প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যুতে আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমন একটি উদ্যোগের জন্য এবিজি স্পোর্টস সিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি মন্তব্য করেন, 'এটি অত্যন্ত সুন্দর একটি ভেন্যু। দীর্ঘদিন ক্রিকেট আয়োজনের সঙ্গে যুক্ত থাকলেও কোনো বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে ওয়ার্ম-আপ ম্যাচ আয়োজন করার অভিজ্ঞতা আমাদের এবারই প্রথম।'

স্টেডিয়ামের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরও জানান, 'এখানকার সুযোগ-সুবিধা এক কথায় অসাধারণ। আয়োজকরা সব ধরনের সহযোগিতায় প্রস্তুত। আমরা উইকেট, আউটফিল্ড, ড্রেসিংরুম, লজিস্টিক ও মেডিকেল সুবিধা এবং সংবাদ কাভারেজের স্থানগুলো পর্যবেক্ষণ করেছি। ছোটখাটো যেসব পরিবর্তন আনা দরকার, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।'

সংশ্লিষ্টদের মতে, প্রস্তুতি ম্যাচটির সফল আয়োজন ভবিষ্যতে এখানে আরও বড় পরিসরে ক্রিকেট ম্যাচ আয়োজনের দুয়ার খুলে দেবে। এবিজি স্পোর্টস সিটিতে ইতিমধ্যে আরও একটি ক্রিকেট মাঠ ও উন্নত অনুশীলনের সুযোগ তৈরি করা হচ্ছে।

পরিদর্শনকালে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মোঃ ইমরুল হাসান ও এবিজির সিনিয়র জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল শোয়েব শফিকসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবিজি স্পোর্টস সিটির পরিচালক মোঃ ইমরুল হাসান সফরকারী ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচটিকে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের জন্য বিশেষ একটি মাইলফলক হিসেবে দেখছেন। তিনি বলেন, 'আন্তর্জাতিক কোনো দলের মুখোমুখি হওয়ার প্রস্তুতি ম্যাচটি আয়োজন আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বিসিবির অভিজ্ঞ প্রতিনিধি দলের পরামর্শ অনুযায়ী আমরা সমস্ত কাজ সম্পন্ন করছি এবং তাদের ইতিবাচক প্রতিক্রিয়া আমাদের উৎসাহিত করেছে।'

উল্লেখ্য, এর আগে এই মাঠে বয়সভিত্তিক ক্রিকেট, ঘরোয়া লিগ এবং সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এবার সফরকারী দলের ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক অভিজ্ঞতার সূচনা করতে যাচ্ছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

৭ মিনিট আগে
সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

মহান আল্লাহর দরবারে ইবাদত কবুলের অপরিহার্য ৪টি শর্ত

৮ মিনিট আগে
মহান আল্লাহর দরবারে ইবাদত কবুলের অপরিহার্য ৪টি শর্ত

রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

৫ ঘন্টা আগে
রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার

৫ ঘন্টা আগে
সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার

আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ

আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান

১০ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উন্মোচিত ট্রফি ও জার্সি

৭ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উন্মোচিত ট্রফি ও জার্সি

আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন

কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

৮ ঘন্টা আগে
কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

রাশেদ খান

৯ ঘন্টা আগে
রাশেদ খান

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।