জাতীয় নির্বাচন ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর
সিলেটের বালাগঞ্জ উপজেলায় এক প্রার্থীর এজেন্টের ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে সৃষ্ট বিরোধে প্রিসাইডিং কর্মকর্তা শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন। বুধবার রাতে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিশাষী কেন্দ্রে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাত আটটার দিকে সিলেট-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীনের একজন এজেন্ট কেন্দ্রে প্রবেশ করেন। খবর পেয়ে বিএনপি প্রার্থী এম এ মালিকের সমর্থকরা সেখানে গিয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
রাতের বেলা এজেন্টের কেন্দ্রে প্রবেশের বৈধতা নিয়ে প্রিসাইডিং কর্মকর্তার সাথে বিএনপি নেতা-কর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উত্তেজিত কর্মীরা প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করেন।
এদিকে রাত একটার দিকে এম এ মালিকের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মহিশাষী কেন্দ্রে একটি পক্ষ ভোট ডাকাতির অপচেষ্টা চালাচ্ছে। বিষয়টি জানতে পেরে প্রার্থী নিজেই ওই কেন্দ্রে যাচ্ছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম জানিয়েছেন, রাতের বেলা কোনোভাবেই কেন্দ্রে প্রবেশের সুযোগ নেই, তাই প্রিসাইডিং কর্মকর্তা কেন এজেন্টকে ঢুকতে দিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। ওই কর্মকর্তাকে ইতোমধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একইসাথে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম
৫ দিন আগে
কালিদাসপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান
১ সপ্তাহ আগে
আলমডাঙ্গা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী শেখ সাইফুল ইসলাম
২ সপ্তাহ আগে