লগইন
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ নভেম্বর, ২০২৬ | ০৫:০১ সকাল ৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৫ নম্বর ত্রিবেণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাফর ইকবাল মোল্লা। রোববার বিকেলে শেখপাড়া বাজারে আনুষ্ঠানিকভাবে তিনি এই নির্বাচনী প্রার্থিতা ঘোষণা করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিজের নির্বাচনী অঙ্গীকার সংবলিত একটি ব্যানার উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণার সূচনা করেন জাফর মোল্লা। প্রার্থিতা ঘোষণার পর তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন।

প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে শেখপাড়া বাজারে সর্বস্তরের মানুষের উপচে পড়া উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহিদুল মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মো. তবিবর জোয়ার্দার, শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর জোয়ার্দার, শেখপাড়া বণিক সমিতির সভাপতি মো. হাকিম মোল্লা ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গাজী শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা।

প্রার্থী হওয়ার বিষয়ে জাফর ইকবাল মোল্লা জানান, ত্রিবেণী ইউনিয়নের মানুষের সঙ্গে তাঁর আত্মিক ও দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। অতীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন এলাকার মানুষের উন্নয়ন ও সেবা করতে। জনগণের সমর্থনে আবারও সুযোগ পেলে অবহেলিত রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, উন্নত যোগাযোগব্যবস্থা নিশ্চিতকরণ এবং মাদক ও সন্ত্রাসমুক্ত একটি পরিকল্পিত আধুনিক ইউনিয়ন গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

১০ মিনিট আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

১১ মিনিট আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

১ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

১ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৩ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৩ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

সংসদীয় কমিটিতে প্রশ্ন

৪ ঘন্টা আগে
সংসদীয় কমিটিতে প্রশ্ন

দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

৪ ঘন্টা আগে
দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

অভিমানী

৫ ঘন্টা আগে
অভিমানী

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

৫ ঘন্টা আগে
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।