লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

শিকড়ের টানে সেবার ব্রত: চুয়াডাঙ্গায় গভর্নরের হাতে হাসপাতালের উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ জানুয়ারী, ২০২৬ | ১১:৩০ দুপুর ২৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

শিকড়ের টানে সেবার ব্রত: চুয়াডাঙ্গায় গভর্নরের হাতে হাসপাতালের উদ্বোধন

চুয়াডাঙ্গা শহরের ঈদগাহপাড়ায় চারতলা বিশিষ্ট অলাভজনক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘খলিল মালিক হাসপাতাল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে হাসপাতালটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।


হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চুয়াডাঙ্গার কৃতি সন্তান, আমেরিকান প্রবাসী অধ্যাপক ড. সাদিকুর রহমান মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গভর্নর। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘মানুষ একসময় সমাজ থেকে নেয়, আবার একসময় সমাজকে দেয়। ড. সাদিকুর মালিক সেই দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নিয়েছেন। এখানে কেউ লাভ করতে আসেনি, বরং সেবা দিতে এসেছে। এই মহৎ উদ্যোগকে টিকিয়ে রাখতে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষসহ সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’


গভর্নর আরও বলেন, ‘সবাইকে নিজের শিকড়ের কথা মনে রাখতে হবে। প্রবাসে থাকলেও নিজ ভিটেমাটির মানুষের কল্যাণে কিছু না কিছু করা উচিত। এই হাসপাতালে সরকারের কোনো ব্যয় হচ্ছে না, উল্টো সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাচ্ছে। এটি একটি চমৎকার উদাহরণ।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, কিডনি বিশেষজ্ঞ ডা. ফাহিম মালিক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি সাহিদুজ্জামান টরিক।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাসপাতালের পক্ষ থেকে প্রধান অতিথি ড. আহসান এইচ মনসুর এবং প্রতিষ্ঠাতা ড. সাদিকুর রহমান মালিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। সংশ্লিষ্টরা জানান, এই হাসপাতালটি স্বল্পমূল্যে ও উন্নতমানের চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে চুয়াডাঙ্গার স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৭ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।