লগইন
মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ নভেম্বর, ২০২৬ | ০৩:০২ দুপুর ৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঢাকা বিভাগ
মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

তৈরি পোশাক খাতের শ্রমিকদের প্রধান দাবির ভিত্তিতে ইতিমধ্যে মজুরি কমিশন গঠন করা হয়েছে। ফলে এ নিয়ে আর নতুন করে আন্দোলন করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে তিনি শ্রমিকদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে তৈরি পোশাকশিল্পের বিদ্যমান পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু জানান, শ্রমিকদের পক্ষ থেকে মূল দাবি ছিল একটি স্বতন্ত্র মজুরি কমিশন গঠন। সরকারের উদ্যোগে ইতিমধ্যেই সে দাবি মেনে নিয়ে কমিশন গঠনের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। মালিকপক্ষসহ সংশিষ্ট পক্ষগুলোর সঙ্গে সার্বিক আলোচনা করে কমিশন মজুরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকার পোশাক খাতের শ্রমিকদের সার্বিক অধিকার ও স্বার্থ সুরক্ষায় অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও দাবি করেন, নতুন মজুরি কমিশন গঠনের বার্তা পাওয়ার পর শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেছেন এবং শিল্পাঞ্চলের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। কোথাও কোনো নতুন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অসন্তোষের আড়ালে তৃতীয় কোনো পক্ষ সুবিধা নেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের দোসর ও স্বার্থান্বেষী মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালিয়েছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে, পাশাপাশি জনগণও যথেষ্ট সচেতন। বর্তমান গণতান্ত্রিক সরকার সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

উক্ত মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান বলেন, পোশাক এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে থানায় আইনগত ব্যবস্থা হিসেবে মামলা দায়ের করা হয়েছে। উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মেলায় কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম জানান, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাঠে রাখা হয়েছে। মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তথ্য উপদেষ্টা

২০ মিনিট আগে
তথ্য উপদেষ্টা

ডা. শফিকুর রহমান

২০ মিনিট আগে
ডা. শফিকুর রহমান

মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

১ ঘন্টা আগে
মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

১ ঘন্টা আগে
জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

২ ঘন্টা আগে
হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলি‌শে দিল এলাকাব‌াসি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলি‌শে দিল এলাকাব‌াসি

পণ্যের দাম বাড়িয়ে কমানো হলো রোগীদের বরাদ্দ

৫ ঘন্টা আগে
পণ্যের দাম বাড়িয়ে কমানো হলো রোগীদের বরাদ্দ

চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।