লগইন
ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ নভেম্বর, ২০২৬ | ০৯:০০ রাত ৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
শারজা টেস্টে নতুন ইতিহাস | ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

বাংলাদেশের সিলেট ও পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে যখন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ চলছিল, তখন সবার নজর কিছুটা আড়ালে থাকা শারজায় রচিত হলো এক নতুন ক্রিকেট ইতিহাস। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচে এমন এক বিরল ঘটনা ঘটলো, যা ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

পাঁচ দিনের এই টেস্টে শেষ পর্যন্ত ড্র হলেও, ম্যাচের ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে স্কোরবোর্ড। দুই দল মিলিয়ে মোট তিনটি ইনিংসে পাঁচশো বা তার বেশি রান তুলেছে, যা টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে এই প্রথম। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৫০৪ ও দ্বিতীয় ইনিংসে ৫২৩/৫ রান করে, আর আফগানিস্তান তাদের একমাত্র ইনিংসে করে ৫১৪ রান। টেস্ট ক্রিকেটের ২,৬৪২তম ম্যাচে এসে এই অবিস্মরণীয় নজির সৃষ্টি হলো।

শুধু তাই নয়, জিম্বাবুয়ে টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে একই ম্যাচে তাদের দুই ইনিংসেই ৫০০ রানের গণ্ডি অতিক্রম করার রেকর্ড গড়েছে। এর আগে ৪৯ বার টেস্ট ক্রিকেটে কোনো এক দল অন্তত দুই ইনিংসে ৫০০ বা তার বেশি রান করলেও, একটি দল নিজেদের দুই ইনিংসেই ৫০০ ছাড়িয়ে যাওয়ার ঘটনা এই প্রথম।

শারজার এই ম্যাচকে রান উৎসবের টেস্ট বললেও ভুল হবে না। মোট ১,৫৪১ রান উঠেছে, যা এক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডে ৪১তম স্থানে রয়েছে। পাঁচ দিনে ৪০টি উইকেটের মধ্যে মাত্র ২৫টি পড়েছে, যা পিচের ব্যাটিং-বান্ধব চরিত্রই প্রমাণ করে।

ম্যাচের শেষ দিনে ৩ উইকেটে ১৬৪ রান নিয়ে মাঠে নেমেছিল জিম্বাবুয়ে। তাদের হয়ে এই দিনে ওয়েলেসলি মাধেভেরে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। তার আগে ৪১ বছর ৮২ দিন বয়সী ক্রেগ আরভিন তুলে নেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক (২০৬ রানে অপরাজিত)। আরভিন হলেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ বয়স্ক খেলোয়াড় যিনি ডাবল সেঞ্চুরি হাঁকালেন। এর আগে ১৯৫১ সালে ৪২ বছর ৬ দিন বয়সে ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে এই রেকর্ড প্রোটিয়া এরিক রোয়ানের দখলে রয়েছে। জ্যাক হবস ১৯২৪ সালে ৪১ বছর ১৯৫ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিশতক করেছিলেন, যিনি আরভিনের উপরে রয়েছেন।

এছাড়াও, আরভিন ১৯৯৪ সালে গ্রাহাম গুচের পর ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ৪০ বছর পেরিয়ে ডাবল সেঞ্চুরি করার নজির স্থাপন করেছেন। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৪০ বছর ২৭৬ দিন বয়সী ব্রেন্ডন টেলরও সেঞ্চুরি হাঁকান। ১৯২৬ সালের লর্ডস টেস্টের পর এই প্রথম কোনো টেস্ট ম্যাচে একাধিক চল্লিশোর্ধ্ব ব্যাটসম্যান সেঞ্চুরি পেলেন।

এই টেস্টে মোট ৭টি সেঞ্চুরি হয়েছে। তবে এক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটি অক্ষত আছে, যা ২০০৫ সালে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে এবং ২০১৩ সালে গলে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ম্যাচে হওয়া ৮টি সেঞ্চুরির ঘটনা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

৫৭ মিনিট আগে
ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

৫৮ মিনিট আগে
ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই

আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক

পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি

১ ঘন্টা আগে
পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি

গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

২ ঘন্টা আগে
গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়

২ ঘন্টা আগে
ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়

গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

৩ ঘন্টা আগে
গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

কুষ্টিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত

৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি

৪ ঘন্টা আগে
৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।