আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জন ও আহত ৫ জনের পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই করেছে অনুসন্ধান কমিটি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পর্যায়ের অনুসন্ধান (যাচাই-বাছাই) কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত কয়েক মাসে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত এবং ৫ জন আহত হন। এসব দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আর্থিক সহায়তা পাওয়ার জন্য বিআরটিএর ট্রাস্টি বোর্ডে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের শনাক্ত ও সহায়তার যোগ্যতা যাচাই করতে এ সভার আয়োজন করা হয়।
বিআরটিএর ট্রাস্টি বোর্ডের নীতিমালা অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এলে ১ লাখ টাকা, স্বাভাবিক জীবনে ফিরতে না পারলে ৩ লাখ টাকা এবং সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের জন্য ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার বিধান রয়েছে।
সভায় আলমডাঙ্গা উপজেলার ১১ জন নিহত ও ৫ জন আহতের পরিবারের করা আবেদনগুলো যাচাই-বাছাই করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. রুবায়েদ হাসান, চুয়াডাঙ্গা বিআরটিএর সহকারী পরিচালক লিটন বিশ্বাস, আলমডাঙ্গা থানার এসআই মেহেদি হাসান, জেলা বাস-ট্রাক শ্রমিকক ইউনিয়নের সভাপতি এম জোনারেল ইসলাম, বিআরটিএর ড্রাফটসম্যান সালাহ উদ্দিন, বিআরটিএ স্টাফ সাব্বিরসহ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন
৫৭ মিনিট আগে
আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় সমবায় ও পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচি ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
১৬ ঘন্টা আগে