লগইন
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ নভেম্বর, ২০২৬ | ০৭:০০ সকাল ৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

‘করবো সমবায়, গড়বো দেশ; সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে কর্মসূচিটির আয়োজন করা হয়। সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন ও রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপী সমবায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মেলা উদ্বোধনের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি, সমবায় ব্যাংকের পরিচালক এবং ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক নোমান হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ও সমবায় ব্যাংকের সভাপতি মোসফেকুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন এবং সদর উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা নাসরিন সহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে সমবায় আন্দোলনের গুরুত্ব অপরিসীম। সমবায় খাতকে আরও সুসংগঠিত ও বেগবান করার পাশাপাশি প্রতিটি সমিতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার জোর তাগিদ দেন বক্তারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

৫৭ মিনিট আগে
ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

৫৮ মিনিট আগে
ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই

আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক

পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি

১ ঘন্টা আগে
পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি

গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

২ ঘন্টা আগে
গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়

২ ঘন্টা আগে
ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়

গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

৩ ঘন্টা আগে
গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

কুষ্টিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত

৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি

৪ ঘন্টা আগে
৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।