লগইন
হরিণাকুণ্ডুতে মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের ব্যস্ততা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ অক্টোবর, ২০২৬ | ১০:০১ রাত ৮১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
শারদীয় দুর্গোৎসব | হরিণাকুণ্ডুতে মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের ব্যস্ততা

আর মাত্র কয়েকদিন পরই শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত হবে মণ্ডপগুলো, মর্ত্যে আগমন ঘটবে দেবী দুর্গার। এই আগমনী বার্তা নিয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে এখন যেন দম ফেলারও ফুরসত নেই মৃৎশিল্পীদের। দেবী দুর্গার প্রতিমায় শেষ তুলির নিপুণ আঁচড় দিতে তারা দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন।

উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরির মাটির কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রতিমাগুলোতে রঙের প্রলেপ দেওয়ার কাজ। কেউ ব্যস্ত দেবীর অপরূপ চোখ আঁকতে, কেউবা নিপুণ হাতে শাড়িতে ফুটিয়ে তুলছেন নানান নকশা। রঙের পরশেই যেন এক একটি প্রতিমা জীবন্ত হয়ে উঠছে, যা মন কেড়ে নিচ্ছে সবার।

দীর্ঘ ৩০ বছর ধরে প্রতিমা নির্মাণের সঙ্গে যুক্ত প্রবীণ মৃৎশিল্পী নাড়ু গোপাল তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই সময়টা আমাদের জন্য ঈদের মতোই আনন্দের। এবার আমি মোট ১০টি প্রতিমার কাজ পেয়েছি। সময়মতো প্রতিমাগুলো সরবরাহ করার জন্য আমরা রাতদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর হরিণাকুণ্ডু উপজেলায় মোট ৩৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পূজা উদযাপন প্রসঙ্গে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন বলেন, “শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসারসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবে।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৪৭ মিনিট আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

৪৮ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

১ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

১ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১২ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৩ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

১৩ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

১৪ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

১৫ ঘন্টা আগে
মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

১৭ ঘন্টা আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।