লগইন
হাই-টেক প্রযুক্তিতে গলফ ও বিনোদনের নতুন দিগন্ত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ০৩:০১ দুপুর ১৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বিনোদন
রাজধানীতে যাত্রা শুরু করলো বসুন্ধরা সুপার গলফ | হাই-টেক প্রযুক্তিতে গলফ ও বিনোদনের নতুন দিগন্ত

ক্রীড়া ডেস্ক:

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে অত্যাধুনিক বসুন্ধরা সুপার গলফ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সানভীর বসুন্ধরা গ্রুপ (এসবিজি)-এর ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান এই সুবিধার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তানভীর বসুন্ধরা গ্রুপ (টিবিজি)-এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।

এই গুরুত্বপূর্ণ আয়োজনে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং এসবিজি-এর চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর। এছাড়া, বসুন্ধরা গ্রুপ ও তাদের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

বসুন্ধরা সুপার গলফের হেড অব অপারেশনস রেজাউর রহমান খান জানান, প্রচলিত গলফ খেলার অভিজ্ঞতাকে সম্পূর্ণ নতুনত্ব দেওয়া হয়েছে এখানে। সাধারণ গলফ কোর্সে শট নেওয়ার পর বল খুঁজে বের করতে হয় মাঠের বিভিন্ন প্রান্ত বা ঝোপঝাড় থেকে, যা সময়সাপেক্ষ। কিন্তু বসুন্ধরা সুপার গলফে আধুনিক স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়েছে।

এখানে প্রতিটি শটের পর বল স্বয়ংক্রিয় নেটওয়ার্কের মাধ্যমে মাঠের নিচে থাকা নির্দিষ্ট সংগ্রহস্থলে পৌঁছে যায়। এরপর স্বয়ংক্রিয় মেশিনে বল পরিষ্কার করে পাইপলাইনের সাহায্যে তা পুনরায় খেলোয়াড়ের বে-এর টি-পয়েন্টে ফেরত আসে। এই হাই-টেক অটোমেশন ব্যবস্থার ফলে খেলোয়াড়দের আর বল খুঁজতে বা কুড়াতে হয় না, যা খেলার অভিজ্ঞতাকে আরও নিরবচ্ছিন্ন করে তোলে।

বসুন্ধরা সুপার গলফের মূল মন্ত্র হলো ‘মোর দ্যান গলফ’ (More Than Golf)। এর অর্থ হলো, এটি কেবল গলফ খেলার স্থান নয়, বরং পরিবার, বন্ধুবান্ধব এবং ব্যবসায়িক সহকর্মীদের সাথে সময় কাটানো, আড্ডা দেওয়া ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের একটি সমন্বিত কেন্দ্র হিসেবে এটি ডিজাইন করা হয়েছে।

এই কমপ্লেক্সে মোট ৬৮টি ডিলাক্স বে রয়েছে। প্রথম ও দ্বিতীয় তলায় অবস্থিত প্রতিটি বে-তে একসঙ্গে সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় খেলতে পারবেন। খেলোয়াড়দের সবরকম সুবিধা নিশ্চিত করতে নিজস্ব ‘বে হোস্ট’ ও ‘বে রানার’ নিয়োজিত রয়েছেন, যারা গলফ খেলার পাশাপাশি খাবার পরিবেশনেও সহযোগিতা করবেন।

সকাল ৬টা থেকে রাত ২টা পর্যন্ত তিনটি ভিন্ন ক্যাটাগরিতে – অফ-পিক লো, অফ-পিক মিড এবং পিক – ঘণ্টাভিত্তিক খেলার সুযোগ রাখা হয়েছে।

তৃতীয় তলায় রয়েছে ১৭টি ভিআইপি সুইট, যেখানে প্রতিটি সুইটে সর্বোচ্চ ১৬ জন সময় কাটাতে পারবেন। শীতাতপ নিয়ন্ত্রিত ব্যক্তিগত কক্ষের পাশাপাশি এখানে প্রেজেন্টেশন ও মিটিংয়ের সুবিধা, শাওয়ার রুম এবং প্রিমিয়াম ফুড সার্ভিসও রয়েছে। ফলে কর্পোরেট মিটিং, ব্যবসায়িক আয়োজন এবং বিশেষ গেট-টুগেদারের জন্য এই সুইটগুলো আদর্শ।

গলফারদের জন্য বসুন্ধরা সুপার গলফে রয়েছে স্মার্ট অ্যাপ এবং ড্রাইভিং রেঞ্জের অত্যাধুনিক সুবিধা। এই অ্যাপ ব্যবহার করে খেলোয়াড়রা তাদের শটগুলির ডিজিটাল ট্র্যাকিং করতে পারবেন। এছাড়া, সেরা শট রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার সুযোগও থাকছে।

এখানে চারটি অত্যাধুনিক ইনডোর সিমুলেটর স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে বিশ্বের ২০৭টি বিখ্যাত গলফ কোর্সে খেলার বাস্তবসম্মত অভিজ্ঞতা নেওয়া যাবে। এর মধ্যে স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী ‘সেন্ট অ্যান্ড্রুস’ কোর্সও বিদ্যমান। সিমুলেটরে বিভিন্ন ধরনের উঁচু-নিচু ভূপ্রকৃতি এবং পাটিং অনুশীলনের সুবিধাও রাখা হয়েছে।

নতুন খেলোয়াড়দের জন্য থাকছে আলাদা প্রশিক্ষণ ব্যবস্থা। কোচের তত্ত্বাবধানে গলফ শেখার জন্য নির্ধারিত সিমুলেটরের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করা যাবে।

গলফের পাশাপাশি আড্ডা, মুখরোচক খাবার এবং বিনোদনের বিস্তৃত সুযোগও রাখা হয়েছে এই কমপ্লেক্সে। ইউরোপের ঐতিহ্যবাহী ১৮ হোল গলফ খেলার পর খেলোয়াড়দের আড্ডার সংস্কৃতিকে মাথায় রেখে তৈরি করা হয়েছে ‘নাইনটিনথ হোল’ (19th Hole) রেস্টুরেন্ট।

আন্তর্জাতিক খাবারের স্বাদ নিতে এখানে আরও রয়েছে ক্যাফে অ্যামাজন, টেরা চায়না এবং আরবান ক্রেভ। টেরা চায়নাতে চাইনিজ ও জাপানিজ থিমের বিভিন্ন খাবারের ব্যবস্থা থাকছে।

এছাড়াও, গলফের বাইরে বিনোদনের জন্য রয়েছে তিনটি বিলিয়ার্ড বোর্ডসহ একটি সুসজ্জিত বিলিয়ার্ড রুম। জরুরি বা ছোট পরিসরের বৈঠকের জন্য রয়েছে পাঁচটি মিটিং রুম, যেখানে দুই থেকে দশজন পর্যন্ত বসতে পারবেন। সামাজিক অনুষ্ঠান এবং মেহেদি সন্ধ্যার মতো বড় আয়োজনের জন্য থাকছে বৃহৎ পরিসরের ব্যাঙ্কোয়েট হল।

পরিবার নিয়ে সময় কাটানোর বিষয়টিকেও বসুন্ধরা সুপার গলফে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিশুদের জন্য তৈরি করা হয়েছে কিডস ক্লাব। পাবলিক প্লেসে শিশুদের দেখাশোনা নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা কমানোর পাশাপাশি, মোবাইল ও গেমের স্ক্রিন থেকে শিশুদের দূরে রেখে সামাজিক পরিবেশে সময় কাটানোর সুযোগ তৈরি করাই এই ক্লাবের অন্যতম প্রধান উদ্দেশ্য।

এখানে শিশুদের সামাজিক মেলামেশা, জন্মদিন উদযাপনসহ বিভিন্ন আনন্দঘন আয়োজন করা যাবে। পাশাপাশি, জরুরি স্বাস্থ্যসেবার জন্য পুরো কমপ্লেক্সে একটি সুসজ্জিত মেডিকেল রুমের ব্যবস্থা রাখা হয়েছে।

নিয়মিত গলফারদের জন্য বসুন্ধরা সুপার গলফে প্লাটিনাম ও প্লাটিনাম প্লাস মেম্বারশিপের সুযোগ রাখা হয়েছে। প্লাটিনাম সদস্যপদের বার্ষিক ফি ২ লাখ টাকা এবং প্লাটিনাম প্লাসের ফি ৫ লাখ টাকা।

এই মেম্বারশিপের আওতায় আনলিমিটেড প্লে, খাবার ও বিভিন্ন ইভেন্টে বিশেষ ছাড়সহ নানা সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও, কর্পোরেট ও ফ্যামিলি প্যাকেজও রাখা হয়েছে।

বসুন্ধরা সুপার গলফের হেড অব অপারেশনস রেজাউর রহমান খান এবং বে অপারেশনস ম্যানেজার অরূপ ফেভিয়ান গমেজ আশা প্রকাশ করেছেন যে, প্রযুক্তি, খেলাধুলা ও আভিজাত্যের সমন্বয়ে গড়ে ওঠা এই কেন্দ্র ভবিষ্যতে সামাজিক যোগাযোগ এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিকশিত হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৬ ঘন্টা আগে
আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার

৯ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে

১০ ঘন্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে

নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

১০ ঘন্টা আগে
নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

ঝিনাইদহে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব

১১ ঘন্টা আগে
ঝিনাইদহে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব

ঝিনাইদহে আইনমন্ত্রী

১১ ঘন্টা আগে
ঝিনাইদহে আইনমন্ত্রী

মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সমাপ্তি শারদীয় দুর্গোৎসবের

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সমাপ্তি শারদীয় দুর্গোৎসবের

পূজার পথে নারীদের স্বর্ণালংকার ও মোবাইল লুট

১৪ ঘন্টা আগে
পূজার পথে নারীদের স্বর্ণালংকার ও মোবাইল লুট

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।