লগইন
গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ নভেম্বর, ২০২৬ | ০৭:০১ বিকাল ১৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

আইন অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স পাওয়ার মতো বয়স এখনো হয়ে ওঠেনি তাঁর। ব্যক্তিগত গাড়ি চালাতে হলে আরও অন্তত তিন বছর অপেক্ষা করতে হবে। তবে মাঠের ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তোলা বৈভব সূর্যবংশীর অর্জনের গতি যেন বয়সের কোনো নিয়ম মানছে না। যে বয়সে বেশিরভাগ কিশোর মোটরবাইক নিয়ে স্বপ্ন দেখে, সে বয়সেই তাঁর গ্যারেজে জমা হচ্ছে একের পর এক দামী গাড়ি।

সেই ব্যক্তিগত সংগ্রহের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে টাটা সিয়েরা। ২০২৬ সালের আইপিএলে 'সুপার স্ট্রাইকার অব দ্য সিজন' হওয়ায় রাজস্থান রয়্যালসের এই বাঁহাতি তরুণ ব্যাটারকে গাড়িটি পুরস্কৃত করা হয়। পরিবারের সদস্যদের সাথে নিয়ে গাড়িটির ডেলিভারি গ্রহণ করেন তিনি।

নতুন টাটা সিয়েরা নিয়ে বৈভবের ঝুলিতে জমা হওয়া গাড়ির সংখ্যা দাঁড়াল তিনে। এর আগে তাঁর বহরে যুক্ত হয়েছিল টাটা কার্ভ ইভি ও একটি মার্সিডিজ-বেঞ্জ। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে পা রাখা সূর্যবংশী ২০২৫ সালের আসরে ২০৬.৫৬ স্ট্রাইক রেটে ২৫২ রান তুলে ‘সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’ খেতাব জিতে পেয়েছিলেন টাটা কার্ভ ইভি গাড়িটি, যা তিনি পরে নিজের মাকে উপহার হিসেবে দেওয়ার কথা জানিয়েছিলেন।

অন্যদিকে, ২০২৫ আইপিএলেই গুজরাট টাইটানসের বিপক্ষে মাত্র ৩৫ বলে শতক হাঁকানোর পর রাজস্থান রয়্যালসের সহ-মালিক রঞ্জিত বরঠাকুরের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন একটি মার্সিডিজ-বেঞ্জ গাড়ি।

২০২৬ আইপিএলেও ব্যাট হাতে দুর্দান্ত তাণ্ডব চালিয়েছেন সূর্যবংশী। ১৬ ম্যাচে ২৩৭.৩১ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে জিতে নিয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (এমভিপি) ও অরেঞ্জ ক্যাপ। পাশাপাশি ইমার্জিং প্লেয়ার, সুপার সিক্সেস এবং সুপার স্ট্রাইকার অব দ্য সিজনের পুরস্কারসহ মোট পাঁচটি ব্যক্তিগত খেতাব জয় করে এক আসরে অনন্য ইতিহাস গড়েন তিনি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের মারকুটে ইনিংস খেলে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করতে মূখ্য ভূমিকা রাখেন এই বিস্ময় বালক। তবে ক্যারিয়ারের শুরুতেই অসংখ্য রেকর্ড এবং একাধিক গাড়ির মালিক হলেও ভারতের ট্রাফিক নিয়ম মেনে ব্যক্তিগত গাড়ি চালানোর লাইসেন্স পেতে ১৮ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত আরও তিন বছর অপেক্ষা করতে হবে সূর্যবংশীকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

৫৭ মিনিট আগে
ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

৫৮ মিনিট আগে
ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই

আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক

পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি

১ ঘন্টা আগে
পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি

গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

২ ঘন্টা আগে
গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়

২ ঘন্টা আগে
ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়

গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

৩ ঘন্টা আগে
গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

কুষ্টিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত

৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি

৪ ঘন্টা আগে
৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।