লগইন
এক পরিবারেই প্রায় ৩০০০ কোটি টাকার সম্পদ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ নভেম্বর, ২০২৬ | ০৮:০০ সকাল ৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
ফুটবলের সবচেয়ে দামি ভ্রাতৃদ্বয় | এক পরিবারেই প্রায় ৩০০০ কোটি টাকার সম্পদ

ছোটবেলায় একই উঠানে ফুটবল পায়ে তাদের দৌড়াদৌড়ি, দেয়ালে বল মেরে অনুশীলন অথবা বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের মিতালি বা প্রতিদ্বন্দ্বিতা - ফুটবলের জগতে এমন ভ্রাতৃত্বের গল্প বিরল নয়। চার্লটন ব্রাদার্স থেকে নেভিল ব্রাদার্স পর্যন্ত, বহু ভাই একসঙ্গে ফুটবলের গৌরব বাড়িয়েছেন।

তবে সময়ের সাথে সাথে ভাইদের ফুটবলের হিসাব-নিকাশেও এসেছে পরিবর্তন। আগে যেখানে ট্রফির সংখ্যা বা জাতীয় দলের হয়ে ম্যাচের পরিমাণ প্রধান বিষয় ছিল, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে খেলোয়াড়দের বাজারমূল্য। আর এই বাজারমূল্যের অঙ্ক অনেককেই বিস্মিত করতে পারে।

বর্তমানে ফুটবলে কিলিয়ান ও এথান এমবাপ্পে ভ্রাতৃদ্বয়কে সবচেয়ে দামি জুটি হিসেবে ধরা হয়। তাদের সম্মিলিত বাজারমূল্য ২১ কোটি ২০ লাখ ইউরো! যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৯৪৯ কোটি টাকার সমান।

বিশ্বের পেশাদার ফুটবলারদের বাজারমূল্য নিরীক্ষণকারী প্ল্যাটফর্ম ট্রান্সফার মার্কেট ফুটবলে খেলা ভাইদের সেরা পাঁচ জুটির একটি তালিকা তৈরি করেছে। এই তালিকায় এমন কিছু নামও আছে, যাদের ভাই যে ফুটবল খেলেন, তা হয়তো অনেকেরই অজানা।

কিলিয়ান ও এথান এমবাপ্পে দুই ভাই।
কিলিয়ান ও এথান এমবাপ্পে দুই ভাই।

তালিকায় শীর্ষে রয়েছেন কিলিয়ান ও এথান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ানের বাজারমূল্য এককভাবে ২০ কোটি ইউরো। বাজারমূল্যের দিক থেকে তিনি গ্রহের তৃতীয় সর্বোচ্চ দামি ফুটবলার এবং এই মৌসুমে রিয়ালের হয়ে অসাধারণ ফর্মে আছেন। অন্যদিকে, ছোট ভাই এথান (১৯) লিগ আঁ-তে লিলের হয়ে খেলছেন। এই উইঙ্গারের বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ইউরো। চলতি মৌসুমে তিনি লিগে ৮ ম্যাচে ২টি গোল করেছেন।

দ্বিতীয় স্থানে আছেন জুড ও জোব বেলিংহাম। তাদের সম্মিলিত বাজারমূল্য ২০ কোটি ইউরো। ২০২৩ সালে ১০ কোটি ৩০ লাখ ইউরোতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর জুড বেলিংহাম ফুটবল জগতে নিজের এক অনন্য অবস্থান তৈরি করেছেন। রিয়াল ও ইংল্যান্ড উভয় দলেরই তিনি গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং গত বিশ্বকাপেও দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। তার বাজারমূল্য ১৬ কোটি ইউরো। ছোট ভাই জোবের বাজারমূল্য ৪ কোটি ইউরো। তিনি ২০২৫ সালে সান্ডারল্যান্ড থেকে ডর্টমুন্ডে যোগ দিয়ে তার অগ্রযাত্রাও অব্যাহত রেখেছেন।

জুড ও জোব বেলিংহাম। তাঁদের সম্মিলিত বাজারমূল্য ২০ কোটি ইউরো।
জুড ও জোব বেলিংহাম। তাঁদের সম্মিলিত বাজারমূল্য ২০ কোটি ইউরো।

তৃতীয় অবস্থানে ফ্রান্সের দেজিরে দুয়ে ও গুয়েলা দুয়ে ভ্রাতৃদ্বয়। তাদের সম্মিলিত বাজারমূল্য ১৫ কোটি ইউরো। দেজিরে বর্তমানে পিএসজির হয়ে খেলেন এবং তার বাজারমূল্য ১২ কোটি ইউরো। তার দল চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় শিরোপার দিকে এগোচ্ছে। বড় ভাই গুয়েলা (২৪) বায়ার লেভারকুসেনে রাইটব্যাক হিসেবে খেলেন এবং তার বাজারমূল্য ৩ কোটি ইউরো।

চতুর্থ স্থানে রয়েছেন জর্জিয়ার খিচা কাভারাস্কেইয়া ও তর্নিকে কাভারাস্কেইয়া। তাদের সম্মিলিত বাজারমূল্য ১৪ কোটি ১৫ লাখ ইউরো। ২০২৪ সালে পিএসজিতে যোগদানের পর খিচা বিশ্ব ফুটবলের অন্যতম ভয়ঙ্কর উইঙ্গার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার বাজারমূল্য ১৪ কোটি ইউরো, তবে সম্প্রতি তিনি এসিএল চোটে পড়েছেন।

জর্জিয়ার দুই ভাই খিচা কাভারাস্কেইয়া ও তর্নিকে কাভারাস্কেইয়া।
জর্জিয়ার দুই ভাই খিচা কাভারাস্কেইয়া ও তর্নিকে কাভারাস্কেইয়া।

তবে কাভারাস্কেইয়া পরিবারে ফুটবলের গল্প এখানেই শেষ নয়। ১৬ বছর বয়সী ছোট ভাই তর্নিকেও নিজের পরিচিতি তৈরি করতে শুরু করেছেন। দিনামো তিবিলিসিতে খেলা এই কিশোরের বাজারমূল্য ১৫ লাখ ইউরো এবং ইউরোপের কয়েকটি বড় ক্লাব তাকে দলে নিতে আগ্রহী বলে জানা গেছে।

পঞ্চম স্থানে আছেন ব্র্যাডলি ও ম্যালকম বারকোলা। তাদের সম্মিলিত বাজারমূল্য ১০ কোটি ইউরো। লিভারপুলের নতুন উইঙ্গার ব্র্যাডলির নাম ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত। গত গ্রীষ্মে তিনি পিএসজি থেকে বড় অঙ্কের চুক্তিতে লিভারপুলে যোগ দেন এবং ফ্রান্সের হয়ে বিশ্বকাপেও উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছেন। তার বাজারমূল্য ১০ কোটি ইউরো।

তবে তার বড় ভাই ম্যালকম বারকোলা যে একজন গোলকিপার, তা হয়তো অনেকেরই অজানা। ২৭ বছর বয়সী ম্যালকম মরক্কোর ক্লাব ইত্তিহাদ তাঞ্জিয়েরে খেলেন এবং তার বাজারমূল্য মাত্র ৫০ হাজার ইউরো। একই পরিবারে ১০ কোটি ইউরোর উইঙ্গার আর ৫০ হাজার ইউরোর গোলকিপার! বাজারমূল্যের এমন বিশাল পার্থক্যে পারিবারিক আড্ডায় কে কাকে কতটা খোঁচা দেন, তা অবশ্য জানা যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

৫৭ মিনিট আগে
ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

৫৮ মিনিট আগে
ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই

আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক

পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি

১ ঘন্টা আগে
পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি

গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

২ ঘন্টা আগে
গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়

২ ঘন্টা আগে
ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়

গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

৩ ঘন্টা আগে
গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

কুষ্টিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত

৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি

৪ ঘন্টা আগে
৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।