লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজিটাল লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়বে: কুষ্টিয়ায় ক্যাশলেস সেমিনারে বক্তারা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ জানুয়ারী, ২০২৬ | ০৯:২৯ সকাল ১১২ বার পঠিত
ফন্ট সাইজ:

ডিজিটাল লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়বে: কুষ্টিয়ায় ক্যাশলেস সেমিনারে বক্তারা

দেশে নগদবিহীন লেনদেন সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ায় ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও লিড ব্যাংক হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, ব্যাংক কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. আমজাদ হোসেন খাঁন। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পরিচালক (পিএসডি-১) আ. ন. ম. মঈনুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান এবং ইউসিবি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।


সেমিনারে বক্তারা বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে স্বচ্ছতা, দক্ষতা এবং লেনদেনে নিরাপত্তা নিশ্চিত হবে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ ঘটলে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আসবে। এতে দুর্নীতি কমার পাশাপাশি সরকারের রাজস্ব বাড়বে এবং দেশের অর্থনীতি আরও গতিশীল ও শক্তিশালী হবে।


অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি বিশেষ প্রদর্শনীর মাধ্যমে ‘বাংলা কিউআর’ কোড ও অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধাগুলো তুলে ধরা হয়। ডিজিটাল লেনদেনের একটি টেকসই ইকোসিস্টেম গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

২ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

২ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৩ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৩ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৪ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৫ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৫ ঘন্টা আগে
ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

৫ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।