সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বিশিষ্ট নাট্যজন ও শিক্ষাবিদ ইনামুল হকের ৫ম প্রয়াণ দিবস
একাধারে সফল অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও প্রখ্যাত শিক্ষাবিদ ড. ইনামুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। ২০২১ সালের ১১ অক্টোবর ৭৮ বছর বয়সে বেইলি রোডের নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
শিক্ষা ও নাট্যজগতে ড. ইনামুল হকের অবদান অত্যন্ত গভীর। দীর্ঘ ৪৩ বছর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অধ্যাপনা করেন। শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশের নাট্য আন্দোলনকে বেগবান করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘নাগরিক নাট্য সম্প্রদায়’ এবং পরবর্তী সময়ে ‘নাগরিক নাট্যাঙ্গন’ প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।
মঞ্চ ও ছোট পর্দায় অভিনয়, নাটক রচনা এবং নির্দেশনায় অনন্য দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন এই গুণী ব্যক্তিত্ব। সংস্কৃতি ও নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ২০১২ সালে ‘একুশে পদক’ এবং ২০১৭ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত করা হয়। তার প্রয়াণে দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল, তা আজও অপূরণীয়।