লগইন
বাবাকে দেয়া কথা রেখে আর্যবীর শেবাগের দুর্দান্ত সেঞ্চুরি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ নভেম্বর, ২০২৬ | ১০:০০ দুপুর ৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ | বাবাকে দেয়া কথা রেখে আর্যবীর শেবাগের দুর্দান্ত সেঞ্চুরি

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে আগের ম্যাচে ৩ উইকেটে হেরে যাওয়ার পর ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সেমিফাইনালে ওঠার পথ বেশ কঠিন হয়ে পড়েছিল। ওমানের আল আমারাত ক্রিকেট গ্রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি তাই ভারতীয় যুবদের জন্য ছিল বাঁচা-মরার লড়াই। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বীরেন শেবাগের ছেলে আর্যবীর শেবাগ তাঁর বাবাকে কথা দিয়েছিলেন একটি বড় সেঞ্চুরি উপহার দেওয়ার।

বাবার পথ অনুসরণ করে ওপেনিংয়ে নেমে সেই কথা শতভাগ রেখেছেন আর্যবীর। ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৬৮ বলে ১৬০ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল ১৭টি চারের পাশাপাশি ৭টি চোখধাঁধানো ছক্কা। এই ১৬০ রানের মধ্যে ১১০ রানই এসেছে বাউন্ডারি থেকে। তাঁর খেলার ধরন দেখে বীরেন্দর শেবাগের 'মিনি ভার্সন' বললেও হয়তো ভুল হবে না।

আর্যবীরের দুর্দান্ত এই ব্যাটিংয়ের ওপর ভর করে ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৩০৯ রানের পাহাড় গড়ে। জবাবে আরব আমিরাত লড়াই করলেও ম্যাচটি ৭০ রানে জিতে নেয় ভারত এবং অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে।

ম্যাচের শুরুটা অবশ্য আর্যবীরের জন্য খুব একটা সহজ ছিল না। উইকেটের কন্ডিশন কিছুটা কঠিন থাকায় প্রথম রান করতেই তাঁকে ১৪টি বল খেলতে হয়। অন্তত ৪০ ওভার পর্যন্ত উইকেটে থাকার পরিকল্পনা থাকায় শুরুতে বেশ কিছু ডট বল খেললেও মোটেও ধৈর্য হারাননি তিনি। তবে সেট হয়ে যাওয়ার পর দেখা যায় তাঁর আসল রূপ। ৬৯ বলে ছক্কা মেরে হাফসেঞ্চুরি এবং ১৩১ বলে পূর্ণ করেন নিজের শতক। বয়সভিত্তিক ওয়ানডেতে এটিই আর্যবীরের প্রথম সেঞ্চুরি।

ইনিংসে কিছুটা ভাগ্যের ছোঁয়াও ছিল আর্যবীরের পক্ষে। ১৬তম ওভারে ৪১ রানে থাকা অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের উইকেটকিপার মোহাম্মদ সাদ পর পর দুই বলে তাঁর ক্যাচ হাতছাড়া করেন। পরবর্তীতে ১৩৬ রানে থাকা অবস্থায় আবারও জীবনের দেখা পান এই ব্যাটার। জীবন পেয়ে আমিরাতের বোলার উদ্দিশ সুরির এক ওভারেই তুলে নেন ২১ রান। ১০০ থেকে ১৫০ রানে পৌঁছাতে তিনি খরচ করেন মাত্র ২৯টি বল।

ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে আর্যবীর বলেন, 'আমি বড় একটা ইনিংস খেলতে চেয়েছিলাম। গতকাল একজনকে প্রমিজ করেছিলাম যে বড় রান করব, আর সেই মানুষটি আমার বাবা। কথাটি রাখতে পেরে খুব আনন্দ লাগছে।'

বাবার ক্রিকেট দর্শনের কথা উল্লেখ করে তিনি আরও যোগ করেন, 'বাবাকে বলেছিলাম বড় সেঞ্চুরি করব। কারণ তিনি সবসময় বড় সেঞ্চুরিকেই প্রাধান্য দেন। সেঞ্চুরি করার পরও বাবার কাছ থেকে সত্যিকারের প্রশংসা পেতে অন্তত ১৫০ রান করা প্রয়োজন। তাই আজ সেটি করতে পেরে খুবই ভালো লাগছে।'

এর আগেও আর্যবীর তাঁর ব্যাটিং ক্ষমতার প্রমাণ দিয়েছেন। গত অক্টোবরে ভারতের অভ্যন্তরীণ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট 'ভিনু মানকড় ট্রফিতে' দিল্লির হয়ে চণ্ডীগড়ের বিপক্ষে ১৪৩ বলে ১৭৩ রান করেন। এর আগে মেঘালয়ের বিরুদ্ধে কোচবিহার ট্রফিতে খেলেন ২৯৭ রানের চোখধাঁধানো এক ইনিংস। গত সেপ্টেম্বরে রাজকোটে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ভারতের বয়সভিত্তিক দলে তাঁর অভিষেক হয়েছিল।

আল আমারাতে আসরের সেমিফাইনালে শুক্রবার আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে ভারতের যুবরা। আর একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল লড়বে পাকিস্তানের বিপক্ষে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গণতান্ত্রিক চেতনা ও লোকসংস্কৃতির পরিপন্থী

১২ মিনিট আগে
গণতান্ত্রিক চেতনা ও লোকসংস্কৃতির পরিপন্থী

বাবাকে দেয়া কথা রেখে আর্যবীর শেবাগের দুর্দান্ত সেঞ্চুরি

১৩ মিনিট আগে
বাবাকে দেয়া কথা রেখে আর্যবীর শেবাগের দুর্দান্ত সেঞ্চুরি

ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ১২ হাজার টাকা আত্মসাৎ, গাংনী থানায় অভিযোগ

২ ঘন্টা আগে
ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ১২ হাজার টাকা আত্মসাৎ, গাংনী থানায় অভিযোগ

মেহেরপুরে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের মুকুট পরলো উযায়ের আযমান

২ ঘন্টা আগে
মেহেরপুরে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের মুকুট পরলো উযায়ের আযমান

শৈলকুপায় আদালতের আদেশ তোয়াক্কা না করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

৬ ঘন্টা আগে
শৈলকুপায় আদালতের আদেশ তোয়াক্কা না করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

সহিংসতা ও নাশকতার রাজনীতি পরিহারের জোর দাবি

৬ ঘন্টা আগে
সহিংসতা ও নাশকতার রাজনীতি পরিহারের জোর দাবি

চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের পর নাশকতার মামলায় গ্রেপ্তার

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের পর নাশকতার মামলায় গ্রেপ্তার

পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

৭ ঘন্টা আগে
পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

আলমডাঙ্গায় গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেওয়া জরুরি

৮ ঘন্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেওয়া জরুরি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।