লগইন
আলভারেজের গোলে জয়ের সমীকরণও ভাঙল, উরুগুয়ের কাছে হেরে থামল পাজের জয়রথ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬ | ১২:০০ দুপুর ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
আলভারেজের গোলে জয়ের সমীকরণও ভাঙল, উরুগুয়ের কাছে হেরে থামল পাজের জয়রথ

জাতীয় দলে অভিষেকের পর টানা জয় পাওয়ার এক অনন্য রেকর্ড গড়েছিলেন আর্জেন্টিনা ফুটবলের উদীয়মান তারকা নিকো পাজ। তবে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ ব্যবধানের হারে অবশেষে থামল তার এই রাজকীয় জয়যাত্রা। একই সঙ্গে ভেঙেছে আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের গোল করার পর আর্জেন্টিনার অবধারিত জয়ের দীর্ঘদিনের সমীকরণও।

চলতি বছরের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ের মাধ্যমে ২০২৪ সালে আর্জেন্টিনা দলে অভিষিক্ত নিকো পাজ গড়েছিলেন টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড। সে সময় ক্রীড়া সাময়িকী ‘এল গ্রাফিকো’ জানায়, আলবিসেলেস্তেদের ইতিহাসে অভিষেকের পর এটিই ছিল কোনো ফুটবলারের টানা সর্বোচ্চ জয়। পরবর্তী সময়ে বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে জয় তুলে নিয়ে নিজেরই গড়া সেই রেকর্ডকে টানা ১৪ ম্যাচে নিয়ে যান এই অ্যাটাকিং মিডফিল্ডার।

আন্তর্জাতিক বিরতিতে লা বোমবোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হয়ে দেশের হয়ে ১৫তম ম্যাচে এসে প্রথম পরাজয়ের স্বাদ পেলেন পাজ। ফলে আর্জেন্টিনার জার্সি গায়ে চাপিয়ে অভিষেকের পর টানা ১৪ ম্যাচ জয়ের নজির গড়ে থেমেছে তার জয়রথ। পাজের অপরাজিত থাকার এই সময়ে আর্জেন্টিনা দল দুর্দান্ত পারফর্ম করেছিল। যেখানে দল প্রতিপক্ষের জালে ৪৮টি গোল জমা করার বিপরীতে হজম করেছিল মাত্র ৩টি গোল এবং ১১টি ম্যাচে ছিল ‘ক্লিন শিট’। তবে উরুগুয়ের বিরুদ্ধে ১৮ নম্বর জার্সি পরে নামা পাজ প্রথমার্ধে একটি সহজ সুযোগ হাতছাড়া করেন।

ম্যাচে আর্জেন্টিনার ডিফেন্ডার লিওনার্দো বালার্দির একটি দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোল পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে, আলভারেজের গোল করার পর আর্জেন্টিনার অপরাজিত থাকার রেকর্ডটিতেও বড় ধাক্কা লেগেছে। এর আগে কেবল ২০২২ সালের ২৯ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে ১-১ ড্রয়ের ম্যাচে আলভারেজের অভিষেক গোলের পর আর্জেন্টিনা জয় ছাড়া মাঠ ছাড়েনি।

সেই ড্রয়ের পর থেকে আলভারেজ দেশের হয়ে যে ১৪টি ম্যাচে গোল করেছিলেন, তার প্রতিটিতেই জয় পেয়েছিল স্কালোনির শিষ্যরা। কিন্তু এবার উরুগুয়ের বিপক্ষে গোলের পরও পরাজয় এড়াতে পারল না বিশ্বচ্যাম্পিয়নরা। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬৩ ম্যাচে ১৭টি গোলের মালিক এই তারকা ফরোয়ার্ড।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

১ ঘন্টা আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

১ ঘন্টা আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

৪ ঘন্টা আগে
গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

বাণিজ্যমন্ত্রী

৫ ঘন্টা আগে
বাণিজ্যমন্ত্রী

সক্ষমতা বাড়ানোর তাগিদ

৫ ঘন্টা আগে
সক্ষমতা বাড়ানোর তাগিদ

কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

৬ ঘন্টা আগে
কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬ ঘন্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৭ ঘন্টা আগে
হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

৭ ঘন্টা আগে
৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।