লগইন
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ট্রাস্টি বোর্ডে আর্থিক সহায়তার জন্য অনুসন্ধান কমিটির সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৭ এপ্রিল, ২০২৬ | ০৮:০৮ রাত ৩৮৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ট্রাস্টি বোর্ডে আর্থিক সহায়তার জন্য অনুসন্ধান কমিটির সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ট্রাস্টি বোর্ডে আর্থিক সহায়তা প্রদানের জন্য অনুসন্ধান(যাচাই-বাছাই) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আলমডাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩টি আহত ও ৭ নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে অনুসন্ধান কমিটির সভা অনুষ্ঠিত হয়।

জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে গত কয়েক মাসে সড়ক দূর্ঘটনায় ৭জন নিহত হয় এবং ৩ জন আহত হয়। এ সকল ক্ষতিগ্রস্ত পরিবার আর্থিক সহযোগীতার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ) ট্রাস্টি বোর্ড আদেন করেন। ট্রাস্টি বোর্ড থেকে আবেদনের প্রেক্ষিতে ৩ ক্যাটাগরিকে সহায়তা প্রদান করা হয়। সড়ক দূর্ঘটনায় আহত হয়ে স্বাভাবিক জীবনে ফেরত আসলে ১ লক্ষ টাকা, স্বাভাবিক জীবনে ফেরত না আসলে ৩ লাখ টাকা ও সড়ক দূর্ঘটনায় নিহত হলে ৫ লাখ টাকা প্রদান করে ট্রাস্টি বোর্ড।

আলমডাঙ্গা উপজেলার ৭জন নিহত ও ৩ জন আহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে অনুসন্ধান কমিটি যাচাই-বাছাই করেন। যাচাই- বাছাই একটি আবেদন ক্রটিপূর্ণ হওয়া কাগজপত্র সংশোধনের জন্য বলা হয়েছে।

সভা উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, চুয়াডাঙ্গা বিআরটিএ সহকারী পরিচালক লিটন বিশ^াস, আলমডাঙ্গা থানার এসআই মনিরুল হক, চুয়াডাঙ্গা বিআরটিএ পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক মঈন উদ্দিন, বিআরটিএ ড্রাফটসম্যান সালাহ উদ্দিন, বিআরটিএ স্টাফ সাব্বিরসহ আহত নিহতের পরিবারবর্গ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৫ মিনিট আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

৫ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

১ ঘন্টা আগে
মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

১ ঘন্টা আগে
জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

২ ঘন্টা আগে
ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

পোশাক শিল্পে গভীর অনিশ্চয়তা

২ ঘন্টা আগে
পোশাক শিল্পে গভীর অনিশ্চয়তা

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৯ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৯ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

১৩ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।