লগইন
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২৯০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ৩
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২০ মে, ২০২৬ | ০২:২১ দুপুর ৪৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২৯০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ৩

আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৯০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ২৩০ টাকা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৯ মে) রাত ৮টা ৫৫ মিনিটে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মো. আলমগীর সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে আলমডাঙ্গা উপজেলার দূর্গাপুর ইন্দারাপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে মাদকসহ দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— সাগর আলী (২৬), পিতা কেরামত আলী এবং জোবায়ের হোসেন (২৫), পিতা মোশারফ হোসেন। উভয়ের বাড়ি মাদারহুদা গ্রামে।

পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে ২৯০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের ইয়াছিন আরাফাত কোকো (২১), পিতা হাবিবুর রহমান কালুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এ সময় মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ২৩০ টাকাও জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধারকৃত মাদক কেনাবেচা ও সরবরাহের সঙ্গে আরও ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে।

গ্রেফতারকৃত আসামিসহ পলাতক সহযোগীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৪৪ মিনিট আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৩ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৪ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৫ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৬ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।