আলমডাঙ্গা রেলস্টেশনে অচেতন যুবক উদ্ধার : ঘুমের ওষুধের পাতা হাতে
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা রেলস্টেশনে অচেতন যুবক উদ্ধার : ঘুমের ওষুধের পাতা হাতে
আলমডাঙ্গা রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে অচেতন অবস্থায় সিয়াম নামের এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। তার হাতে ঘুমের ওষুধের একটি পাতা পাওয়া যাওয়ায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের কারণে তিনি অজ্ঞান হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এটি আত্মহত্যার চেষ্টা, দুর্ঘটনাবশত ওষুধ সেবন নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি ঘটে শনিবার (২৫ জুলাই) বিকেলে আলমডাঙ্গা রেলস্টেশনের প্ল্যাটফর্মে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দীর্ঘ সময় ধরে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে স্টেশন রোডের আয়েশা টাওয়ারে অবস্থিত ডক্টরস কেয়ার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার গুরুত্ব বিবেচনায় আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়, ছাত্রদল নেতা সজিব, ইভান, রাফি ও আকাশসহ কয়েকজন নেতাকর্মী হাসপাতালে উপস্থিত হন এবং দ্রুত যুবকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাতে সহযোগিতা করেন। বর্তমানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
এদিকে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের এসআই জগদীস কুমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে ঘটনাটির বিষয়ে খোঁজখবর নেন। প্রায় দুই ঘণ্টা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর যুবকটি কিছুটা সুস্থ হয়ে নিজের নাম সিয়াম বলে পরিচয় দেয়। সে কাগজে লিখে দেন তার বাড়ি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় এবং তার বাবা-মা কেউ জীবিত নেই।
স্থানীয়দের ভাষ্য, উদ্ধারকৃত যুবকের হাতে ঘুমের ওষুধের একটি পাতা পাওয়া গেছে। এ কারণে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের ফলেই তিনি অচেতন হয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের এসআই জগদীস কুমার বলেন, অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবকটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তার নাম সিয়াম বলে জানা গেছে। তার বাড়ি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায়। তিনি পুরোপুরি সুস্থ হলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী
১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
১৮ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
২০ ঘন্টা আগে