আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ
মাদককে “না” বলুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গা পৌরসভার আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। ১৩ মে বুধবার এ উপলক্ষে শহরের আলিফ উদ্দিন মোড়সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
প্রচারণায় মাদকের ভয়াবহ কুফল তুলে ধরা হয়। লিফলেটে উল্লেখ করা হয়, মাদক নয়, জীবন বেছে নাও, যে যুবক মাদক নেয়, সে নিজের ক্ষতি করে, পরিবার ও সমাজকে ধ্বংস করে এবং মাদক কখনো সমস্যার সমাধান নয়, বরং নতুন সমস্যার সৃষ্টি করে।
এছাড়াও বলা হয়, মাদক একজন ব্যক্তিকে শুধু ধ্বংসই করে না, পুরো পরিবার ও সমাজকে বিপর্যস্ত করে তোলে। সুস্থ ও সুন্দর জীবনের জন্য সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
সচেতন মহল জানান, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। নিয়মিত এ ধরনের প্রচারণা মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন।
লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক বার্তা প্রচারকালে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, পৌরসভার স্টাফ মোস্তাক আহমেদ, হাফিজুর রহমান জীবন, আব্দুর জব্বার লিপু প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত
১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন
১৮ ঘন্টা আগে