লগইন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ নভেম্বর, ২০২৬ | ১১:০১ রাত ২০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‘খেলাধুলায় গড়ি দেশ, তারুণ্যের বাংলাদেশ’ এবং ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যনির্ভর এ ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। তরুণ ক্রীড়াপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মশিউর রহমান এবং দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া। এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরশেদ বিন ফয়সাল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

এর আগে একই দিন সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের কানন কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন অনুষ্ঠানের স্থানীয়ভাবে শুভ সূচনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদুদ্দৌলা টিটোন, উপজেলা যুবদলের আহ্বায়ক ও ক্রীড়া সংস্থার সদস্যসচিব মাহবুবুর রহমান বাচ্চু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, "খেলাধুলা কেবল শারীরিক কসরত বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি সুন্দর ও সুস্থ প্রজন্ম বিনির্মাণের ভিত্তিপ্রস্তর। যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক ও অবক্ষয় থেকে দূরে রেখে সুশৃঙ্খল ও আত্মপ্রত্যয়ী নাগরিক হিসেবে গড়ে তুলতে ক্রীড়ার বিকল্প নেই। নতুন কুঁড়ি স্পোর্টস থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের অনেক কৃতী খেলোয়াড় উঠে আসবে বলে আমরা আশাবাদী।"

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন জানান, তরুণদের মেধা ও ক্রীড়া প্রতিভার বিকাশ ঘটাতে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে। ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নেওয়ার পরিবেশ তৈরি করতে পারলে ব্যক্তি ও পরিবার যেমন স্বাবলম্বী হবে, তেমনি সমাজও পাবে আদর্শ নাগরিক।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রান্তিক পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে এনে জাতীয় পর্যায়ে তুলে ধরাই এই সিজনের মূল লক্ষ্য। এবারের আসরে বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক দল অংশ নেবে। উদ্বোধনী পর্ব শেষে একটি প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

২ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

৩ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

৩ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৪ ঘন্টা আগে
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৪ ঘন্টা আগে
৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে মেহেরপুরে জেলা বিএনপির প্রচার অভিযান

৬ ঘন্টা আগে
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে মেহেরপুরে জেলা বিএনপির প্রচার অভিযান

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে হরিণাকুণ্ডুতে মানববন্ধন

৬ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে হরিণাকুণ্ডুতে মানববন্ধন

অধ্যক্ষকে অবরুদ্ধ করে ছাত্রীদের বিক্ষোভ, মধ্যরাতে সড়কে নেমে আন্দোলন

৭ ঘন্টা আগে
অধ্যক্ষকে অবরুদ্ধ করে ছাত্রীদের বিক্ষোভ, মধ্যরাতে সড়কে নেমে আন্দোলন

ভুটানের বিপক্ষে বিশ্বনাথকে স্ট্রাইকার খেলানোর রহস্য ফাঁস করলেন কোচ ডুলি

৭ ঘন্টা আগে
ভুটানের বিপক্ষে বিশ্বনাথকে স্ট্রাইকার খেলানোর রহস্য ফাঁস করলেন কোচ ডুলি

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।