সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ছাপা সংস্করণ আসছে দৈনিক এশিয়া পোস্টের | ৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
অনলাইন সংবাদমাধ্যমের পর এবার প্রিন্ট সংস্করণে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘দৈনিক এশিয়া পোস্ট’। নতুন এই ছাপা সংস্করণের কার্যক্রম পরিচালনার জন্য ৬টি বিভিন্ন বিভাগে মোট ৬২ জন পরিশ্রমী ও দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বুধবার (৪ নভেম্বর) এশিয়া পোস্টের নিজস্ব ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি জনবল নিয়োগ দেওয়া হবে রিপোর্টিং বিভাগে। এ বিভাগে মোট ২০ জন কর্মী নেওয়া হবে। যার মধ্যে রাজনীতি, বাণিজ্য, অপরাধ, দুদক, এনবিআর ও সচিবালয় বিটে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ৫ জন সিনিয়র রিপোর্টার, ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতায় ১৫ জন স্টাফ রিপোর্টার এবং ১ থেকে ২ বছরের অভিজ্ঞতায় ৫ জন জুনিয়র রিপোর্টার পদ রয়েছে।
সম্পাদনা বিভাগে চার ক্যাটাগরিতে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে কপি এডিটর পদে ২ জন (৭-১০ বছরের অভিজ্ঞতা), সিনিয়র সাব-এডিটর পদে ৪ জন (৫ বছরের অভিজ্ঞতা), সাব-এডিটর পদে ৭ জন (৩ বছরের অভিজ্ঞতা) এবং সম্পাদনা সহকারী পদে ৫ জন (৫-৭ বছরের অভিজ্ঞতা) আবেদন করতে পারবেন।
গ্রাফিক্স বিভাগে ২ ক্যাটাগরিতে মোট ৬ জন কর্মী নেওয়া হবে। এর মধ্যে প্রিন্ট মিডিয়ায় ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ১ জন হেড অব গ্রাফিক্স এবং ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতায় ৫ জন সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার নেওয়া হবে।
মার্কেটিং বা সেলস বিভাগে ১ জন জেনারেল ম্যানেজার (৭-১০ বছরের অভিজ্ঞতা) এবং ৫ জন মার্কেটিং এক্সিকিউটিভ (৩ বছরের অভিজ্ঞতা) নিয়োগ দেওয়া হবে। এছাড়া সার্কুলেশন বিভাগে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ১ জন সার্কুলেশন ম্যানেজার নেওয়া হবে। একই সাথে গবেষণা বিভাগে হেড অব রিসার্চ পদে ১ জন (৭-১০ বছরের অভিজ্ঞতা) এবং রিসার্চ এক্সিকিউটিভ পদে ৫ জন (২ বছরের অভিজ্ঞতা) নিয়োগের সুযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর নির্ধারণ করা হয়েছে। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা যোগ্যতার ওপর নির্ভর করে (ওয়েজ বোর্ড সাপেক্ষে) দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে এশিয়া পোস্টের নির্ধারিত অনলাইন আবেদন ফরমের (https://www.asia-post.com/job-application) মাধ্যমে আবেদন জমা দিতে বলা হয়েছে। ডাকযোগ বা সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ
১ সপ্তাহ আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা
১ সপ্তাহ আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদের বিদায় সংবর্ধনা
২ মাস আগে