লগইন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬ | ০২:৩৮ দুপুর ৫৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ক্রীড়া প্রতিযোগীতা | আলমডাঙ্গা ব্রিলিয়ান্ট মডেল স্কুলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আলমডাঙ্গা ব্রিলিয়ান্ট মডেল স্কুলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় আলমডাঙ্গার হাউসপুর ঈদগাহ ময়দান ও খেলার মাঠে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে ব্রিলিয়ান্ট মডেল স্কুলের প্রধান শিক্ষক ওবাইদুল আজাদ জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুলের উপদেষ্টা সামসুল আরেফিন, বিশিষ্ট কসমেটিক্স ব্যবসায়ী নাজমুল হোসেন।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ওবাইদুল আজাদ জনি। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রিলিয়ান্ট মডেল স্কুল সবসময় শিক্ষার্থীদের মেধা ও নৈতিক গুণাবলি বিকাশে কাজ করে যাচ্ছে।


অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান টুটুল, আরিফুল ইসলাম জয়, আশরাফুল ইসলাম, হাফেজ আব্দুল হালিম, খাতুনে মাহমুদা রক্তি, তানিয়া খাতুন, কানিজ ফাতেমা জিনিয়া, মিতালী খাতুন, সুমাইয়া আক্তা লিয়াসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা।


এসময় ২০২৫ সালের শ্রেণিভিত্তিক (কেজি থেকে দশম শ্রেণি পর্যন্ত) প্রথম স্থান অধিকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।


অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১৩ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১৪ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।