লগইন
৮ বছর ধরে গুম হরিণাকুন্ডুর গৃহবধু মনোয়ারা খাতুন! স্ত্রীর সন্ধানে পথে পথে ঘুরছেন স্বামী মন্টু মিয়া
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
৮ বছর ধরে গুম হরিণাকুন্ডুর গৃহবধু মনোয়ারা খাতুন! স্ত্রীর সন্ধানে পথে পথে ঘুরছেন স্বামী মন্টু মিয়া


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের জেলার হরিণাকুন্ডু উপজেলার দখলপুর গ্রামের গৃহবধু মনোয়ারা খাতুন ৮ বছর ধরে গুম রয়েছেন। এদিকে স্ত্রীর সন্ধানে পথে পথে ঘুরছেন মোঃ মন্টু মিয়া। লাশ উদ্ধারের খবর পেলেই ঘটনাস্থলে ছুটে যান স্বামী মন্টু মিয়া। এ ভাবে এক যুগ কেটে গেছে, কিন্তু মমতাময়ী স্ত্রীর সন্ধান পাননি। জমির লোভে মনোয়ারাকে হত্যা করা হতে পারে এমন ধারণা করছেন স্বামী মন্টু মিয়া। মোঃ মন্টু মিয়া জানান, ২০১২ সালের ৭ মার্চ থেকে নিখোঁজ রয়েছে তার স্ত্রী। দীর্ঘ ৮ বছর ধরে তাকে আমি খুঁজে পাচ্ছি না। এ ঘটনায় আমি হরিণাকুন্ডু থানায় ১৫/০৩/২০১২ ইং তারিখে সাধারণ ডায়েরি করি, যার নং ৪৭৫।

স্বামীর অভিযোগ স্ত্রী নিখোঁজ হওয়ার পর থেকেই পার্বতিপুর মৌজার দখলপুর গ্রামে স্ত্রীর নামে থাকা ০৪ শতক ভিটে তার চাচাতো ভাইয়েরা দখল করার চেষ্টা করতে থাকে। বছরের পর বছর নিখোঁজ থাকার কারণে এক সময় স্ত্রীর চাচাতো ভাই ইবাদ আলী, মঙ্গল মন্ডল ও শহিদ চার শতক জমিসহ বাড়িঘর জোর পুর্বক দখল করে নিয়েছে। এক সময় ওই বাড়িতেই স্বামী স্ত্রী হিসেবে সুখে শান্তিতে বসবাস করতো মন্টু মিয়া। স্ত্রীর অবর্তমানে উক্ত জমি ও বাড়িঘর স্বামী হিসেবে দেখভালের দায়িত্ব বর্তায় মন্টুর উপর।

গ্রামবাসি জানান, মন্টুর শ্বাশুড়ি জয়গুন নেছা আমৃত্যু পর্যন্ত ওই বাড়িতে ছিল। বৃদ্ধ বয়সে মন্টু মিয়াই তাকে সেবা করেছে। অথচ স্ত্রীর নামে উক্ত চার শতক জমির যাবতীয় বৈধ কাগজপত্র থাকা সত্তেও ওই বাড়িতে যেতে দিচ্ছে না। বাড়ি ও জমিতে গেলে মন্টুর চাচাতো শ্যালক ইবাদ আলী, মঙ্গল মন্ডল ও শহিদ আমাকে প্রাণ নাশের হুমকী দিচ্ছে। মন্টু জানান, তিনি পেশায় একজন দিনমজুর। স্যালো ইঞ্জন চালিত যনবাহন তিনি জীবিকা নির্বাহ করেন। এর আগে প্রতিবেশি সাত্তার তার শ্বাশুড়ির ৪৬ শতক মুল্যবান জমি দেড়শ টাকার স্ট্যাম্পে একটি বন্ধকী চুক্তিনামা দেখিয়ে দখলের চেষ্টা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৪ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৬ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৭ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৮ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৯ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৯ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১০ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।