লগইন
কোটচাঁদপুরে আগুনে পুড়ে গেলো যুবকের স্বপ্ন: ১৮ লাখ টাকার ক্ষতি!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১০৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কোটচাঁদপুরে আগুনে পুড়ে গেলো যুবকের স্বপ্ন: ১৮ লাখ টাকার ক্ষতি!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের ৩ টি দোকান আগুনে সম্পূর্ন পুড়ে গেছে এর মধ্যে শুধু মাত্র অনিক ট্রেডার্সেই ক্ষতি হয়েছে আনুমানিক ১২ লাখ টাকা। দোকানে সার-কীটনাশক ও টেলিকমের ব্যাবসা ছিলো। দোকানের মালিক মো: আনোয়ার হোসেন জানান, আমি ১৯৯১ সাল থেকে ব্যাবসা করছি দোকানে প্রায় ২ লক্ষ টাকার সার-কীটনাশক ছিলো এবং দোকানের আরেক পাশে আমার ছোট ছেলে অনিক টেলিকমের ব্যাবসা নতুন শুরু করেছিলো, এতে ১ টি ডেস্কটপ কম্পিউটার, ১ টি প্রিন্টার, ২ টি মোবাইল, মোবাইল যন্ত্রাংশ, খাতা কলম ছিলো সব মিলিয়ে আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে, আগুনে পুড়ে গেছে আমার দোকানের বকেয়া হিসাবের খাতা, আমি নি:শ হয়ে গেছি, এটাই আমার আয়ের একমাত্র উৎস।

নতুন উদ্যক্তা মো: অনিক হোসেন জানান, আমি নতুন করে ব্যাবসা শুরু করেছিলাম কিন্তু আগুনে সব শেষ হয়ে গেছে, আমরা পথে বসে গেছি। এছাড়া সার ও কীটনাশকের দোকান কামরুল ট্রেডার্সে আনুমানিক ৬ লাখ টাকা ও রকমারী দোকান মোস্তফা ট্রেডার্সে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। উপজেলার তালসার পুলিশ ক্যাম্পের এস.আই মাসুদার রহমান জানান, রাত সাড়ে ৩ টার দিকে তালিনা বাজারের অনিক ট্রেডার্স, কামরুল ট্রেডার্স ও মোস্তফা ট্রেডার্স এই তিনটি দোকান পুড়ে গেছে এতে একজন নতুন উদ্যক্তার স্বপ্ন ভঙ্গ হয়েছে। আমরা আশা করছি সরকার এ বিষয়ে নজর দেবেন।

আগুনের সুত্রপাত কোথায় হয়েছে জানা না গেলেও বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে। কোটচাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইনচার্জ (এস/ও) মোঃ আব্দুর রাজ্জাক প্রতিনিধিকে জানান, আগুন খুব অল্প সময়েই ৩ টি দোকান পুড়ে গেছে, আমরা খুব দ্রæত পৌছালেও আসার আগেই সব শেষ হয়ে গেছে, পরে আমরা আগুন নিভাতে সক্ষম হই।এলাকাবাসী ক্ষতিগ্রস্থদের সরকারী সহযোগীতার জোর দাবি জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৪ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৬ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৭ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৮ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৯ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৯ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১০ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।