লগইন
৮ ঘন্টায় অপহৃত শিশুকে জীবিত উদ্ধার: আটক চাচাসহ ৫ জন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
৮ ঘন্টায় অপহৃত শিশুকে জীবিত উদ্ধার: আটক চাচাসহ ৫ জন

আলমডাঙ্গায় অপহরণের ৮ ঘন্টার মধ্যে অপহৃত শিশুকে জীবিত উদ্ধার করে প্রশংসায় ভাসছেন আলমডাঙ্গা থানা পুলিশ। ১ এপ্রিল ভোর ৩ টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযান টিম আলমডাঙ্গার হাউসপুর এলাকার জিকে ক্যানেলপাড়ের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেছে। এ সময় আটক করা হয়েছে শিশুর চাচাসহ পাঁচজনকে। ৩১ মার্চ বুধবার বিকেলে বাড়ির সামনে থেকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে শিশুটিকে অপহরণ করা হয়। পরে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।


উদ্ধারকৃত শিশু ফারহান আলমডাঙ্গা কলেজপাড়ার দন্তচিকিৎসক কাজী সজিবের একমাত্র ছেলে। শিশু অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে আটককৃতরা হলেন আলমডাঙ্গা কলেজপাড়ার কাজী লালের ছেলে অপহৃত শিশুর চাচা কাজী সুমন (৩০), আসাননগরের মৃত আকমলের ছেলে খোরশেদ আলী (২৫), আলমডাঙ্গার হাউসপুরের মৃত লুতফর রহমানের ছেলে আকাশ (২০), মিজানুর রহমানের ছেলে শাওন (২৪) ও একই এলাকার সেলিমের স্ত্রী রাশেদা খাতুন (৩৫)।


শিশুটির বাবা কাজী সজীব বলেন, ‘বুধবার বিকেলে আমার ছেলে বন্ধুদের সঙ্গে বাড়ির সামনে খেলছিল। সন্ধ্যায় ছেলেকে বাড়ি ফিরতে না দেখে অনেক খোঁজাখুঁজি করি। পরে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারি, বিকেলে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি আমার ছেলেকে নিয়ে গেছে। রাতেই আমি আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করি। রাত ১০টার দিকে মোবাইল ফোনে কল দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। টাকা না দিলে আমার ছেলেকে খুন করার হুঁমকিও দেয় তারা।"

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম দুপুরে এক প্রেস ব্রিফিং-এ জানান, শিশুটির বাবার একটি লিখিত অভিযোগের পর অভিযান শুরু করে পুলিশ। শহরের বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হয়। সারা রাত অভিযানের পর মধ্যরাত ৩টার দিকে হাউসপুর এলাকার আট কপাটের নিকটবর্তি জিকে ক্যানেলপাড়ের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে অপহরণের মূল পরিকল্পনাকারী কাজী সুমনসহ পাঁচজনকে আটক করা হয়। তিনি আরও জানান, সুমনই অপহরণের মূল পরিকল্পনাকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করেছে।

উদ্ধার হওয়া শিশু কাজী ফারহান জানায়, চাচা সুমন তাকে অপহরণকারিদের মোটরসাইকেলে তুলে দিয়েছিল। বলেছিল “তুমি এদের সাথে যাও আমি আসছি।“ তারপর অপহরণকারিরা শিশুটিকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে ক্যানেলপাড়ের ওই বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা জোরে জোরে গান বাজিয়ে নাচানাচি করেছিল। নাচানাচির এক পর্যায়ে একজন শিশুটির শরীরে ঘুমের ইনজেকশন পুশ করে দেয়। তারপর কী ঘটেছিল তা শিশুটি আর বলতে পারেনি।


প্রেস ব্রিফিংকালে অপহৃত শিশু ফারহানের বাবা কাজী সজীব জানান, বুধবার বিকেলে ছেলে অপহরণের সংবাদ শোনার পর থেকে আমি পুরো আপসেট হয়ে যাই। কী যন্ত্রণায় রাত্রি কেটেছে তা বর্ণনা করা সম্ভব নয়। তবে প্রথম থেকেই আলমডাঙ্গা থানা পুলিশ প্রচন্ড আন্তরিকতা দেখিয়েছেন। বিশেষ করে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার সদর সার্কেল জাহাঙ্গীর আলম ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর। পুলিশের আন্তরিকতা, পরিশ্রম, বুদ্ধিমত্তা ও সাহসিকতার কারণে আমি সন্তানকে জীবিত ফিরে পেয়েছি। এত তাড়াতাড়ি সন্তানকে ফিরে পাব তা কল্পনা করতে পারিনি।


ব্রিফিংকালে শহরের অনেকে ভীড় জমান। তারা সকলেই এ সাফল্যে পুলিশের ভূয়সী প্রশংসা করেন।

শিশু ফারহান অপহরণের মাস্টারমাইন্ড সুমনের পরিচয়ঃ

শিশু ফারহান অপহরণের মাস্টারমাইন্ড কাজী সুমন ফারহানের বাবা কাজী সজীবের আপন চাচাতো ভাই। সাধারণত একই বাড়িতে বসবাস। কাজী সুমন মুরগি বিক্রেতা। পরিবারের সকলেই নম্র ভদ্র হলেও সুমন মাদক সেবনের চক্রের সাথে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সে শ্বাশুড়ি হত্যা মামলার আসামি সি আইডি কনসটেবল অসীমের মাদকব্যবসার সাথে জড়িয়ে পড়ে। মাদকের সাথে সম্পৃত্ততার কারণে নিজের মুরগি ব্যবসায় বার বার ধ্বস নামে। এ জন্য পরিবারে অশান্তি বিরাজ করতো।

অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীঃ
অভিযান পরিচালনার সময় অপহরণে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে ( রেজি নং চুয়াডাঙ্গা হ- ১২-৬৩৬৮)। এছাড়া ধৃতদের ব্যবহৃত ৭টি মোবাইলফোন সেট উদ্ধার করা হয়।

এ সাফল্যমন্ডিত অভিযানে অংশ নিয়েছিলেন যারাঃ অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, ওসি (তদন্ত) মাসুদুর রহমান, ওসি (অপারেশন) দেবব্রত রায়, এস আই সুলতান মাহমুদ, এস আই আমিনুল হক, এস আই কামরুল ইসলাম, এস আই গিয়াস উদ্দীন, এস আই খসরু আলম, এস আই হাসনাইন, এস আই তৌকির, এস আই এমদাদ প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৫২ মিনিট আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৫৩ মিনিট আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

২ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

২ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৩ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৪ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৫ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।