লগইন
১০ চাকার ডাম্পার বালুবাহী ট্রাকের ধাক্কায় আহত আলমসাধু চালক আলমডাঙ্গার গোলাম রসুলের ‌চি‌কিৎসাধীন অবস্থায় মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ জুলাই, ২০২২ | ১২:০০ রাত ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

১০ চাকার ডাম্পার বালুবাহী ট্রাকের ধাক্কায় আহত আলমসাধু চালক আলমডাঙ্গার গোলাম রসুলের ‌চি‌কিৎসাধীন অবস্থায় মৃত্যু

রাস্তার দানবখ্যাত ১০ চাকার ডাম্পার বালুবাহী ট্রাকের ধাক্কায় আহত আলমসাধু চালক আলমডাঙ্গার চকবন্ডবিলের গোলাম রসুল চিকিৎসাধীন অবস্থায় ৫দিন পর মৃত্যু বরণ করেছে। গত ৩০ জুন সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স থেকে আলমডাঙ্গা থানা পুলিশের রেশন নিয়ে আসার সময় নিগার সিদ্দীক কলেজের নিকট ডাম্পার বালুবাহী ট্রাক পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় আলমসাধু উল্টে চালক রসুল ও আলমডাঙ্গা থানার এক পুলিশ সদস্য মারাত্মক আহত হয়।


জানাগেছে, চুয়াডাঙ্গা কুষ্টিয়া সড়কসহ আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন রাস্তায় আইন অমান্য করে ওভার লোড নিয়ে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে ১০ চাকার ডাম্পার বালুবাহী ট্রাক। ডাম্পার ট্রাকগুলি কুষ্টিয়া এলাকা থেকে বালু বোঝাই করে আলমডাঙ্গা অঞ্চলে দিতে আসে। ১০ চাকার ডাম্পার ট্রাকের অধিকাংশ ড্রাইভারের এই গাড়ি চালানোর অনুমতি নেই বললেই চলে।

গত ৩০ জুন বেলা আনুমানিক সাড়ে ৯টার সময় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স থেকে ২/৩টি আলমসাধু বোঝাই করে আলমডাঙ্গা থানা কনস্টেবল মামুন থানার সকল পুলিশের রেশন নিয়ে আসছিল। তাদের আলমমসাধু রোয়াকুলি গ্রামের নিগার সিদ্দীক কলেজের নিকট পৌছালে পিছন থেকে কুষ্টিয়া গামি একটি দ্রুত গতির ডাম্পাবর বালুবাহী ট্রাক স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ওই ধাক্কায় রেশনের আটা বোঝাই আলমসাধুটি রাস্তার পাশে উল্টে পড়ে। এসময় আলমসাধু চালক কুমারী ইউনিয়নের চকবন্ডবিল গ্রামের মৃত দাউদ আলীর ছেলে গোলাম রসুল(৫০) ও আলমডাঙ্গা থানার পুলিশ কনস্টেবল মামুন মারাত্মক আহত হয়।

স্থানীয় লোকজন ও পিছনে থাকা রেশন বোঝাই অন্য গাড়ির ড্রাইভাররা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। হাসপাতারে চিকিৎসা নেওয়ার পর পুলিশ কনস্টেবল মামুনের অবস্থা আশঙ্খামুক্ত হলেও আলমডাঙ্গা সাধু ড্রাইভার গোলাম রসুলের শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। পরে আলমডাঙ্গা সাধু ড্রাইভার গোলাম রসুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধান অবস্থায় ৫দিন পর গত ৩ জুলাই রাত সাড়ে ১০টার দিকে মৃত্যু বরণ করেছে। ৪ জুলাই সকালে তার লাশ নিজ গ্রামে নিয়ে আসা হয়। পরে বেলা সাড়ে ১০ টার দিকে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম গোলাম রসুলের ১ ছেলে ১ মেয়ে রয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম মরহুমের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩৩ মিনিট আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩৩ মিনিট আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

২ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

২ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৩ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৪ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৫ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।