লগইন
হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ জুন, ২০২২ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়


হাটবোয়ালিয়া প্রতিনিধি : আলমডাঙ্গা হাটবোয়ালিয়া ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২২সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন সোমবার বেলা ১১টার সময় হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি, হাটবোয়ালিয়া বাজার কমিটির সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস। তিনি বক্তব্যে বলেন পিতা,মাতা, শিক্ষক ও শিক্ষিকার স্বপ্ন পূরণ করতে হলে প্রতিষ্ঠানের সুনাম ও সম্মানকে অক্ষুন্ন রাখতে হবে, এমন কি নিজের জীবন কে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হলে বোর্ড পরীক্ষায় ভাল ফলাফলের বিকল্প নেই। তোমরা চাইলে সাফল্যের পথ বেয়ে অনেক দুরে এগিয়ে যেতে পারবে। বিদায় প্রত্যেকটা মানুষের জন্য বেদনাদায়ক তোমাদের আজকের এ বিদায় দুঃখের হলেও পরম আনন্দের কেননা আজকের বিদায়ের মাধ্যমে তোমরা একটা বৃহত্তর জগতে পদার্পণ করতে যাচ্ছ। তোমরা অত্র বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শেষ করলেও আমাদের সহযোগিতা ও দোয়া সব সময় তোমাদের সাথে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা এরশাদ পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান শামীম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাষ্টার, কো-অপ্ট সদস্য আশরাফুজ্জামান নান্নু বিশ্বাস, অভিভাবক সদস্য নজরুল ইসলাম, সাংবাদিক সোহেল হুদা। হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকীর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক আলমগীর হোসেন,আব্দুর রহমান,কোরবান আলী, শিক্ষিকা অজিফা খাতুন,গুলশান আরা সহ অত্র বিদ্যালয়ের সকল পরীক্ষার্থী ও ছাত্রীবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩২ মিনিট আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩২ মিনিট আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

২ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

২ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৩ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৪ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৫ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।