লগইন
হরিণাকুন্ডুতে কবুতরের ফার্মে ৫ হাজার লিটার তেল  আটক, ৯৫ হাজার টাকা জরিমানা!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ মার্চ, ২০২২ | ১২:০০ রাত ৩৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
হরিণাকুন্ডুতে কবুতরের ফার্মে ৫ হাজার লিটার তেল আটক, ৯৫ হাজার টাকা জরিমানা!



স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রামনগর বটতলা এলাকায় তেল মজুদ করে লুকিয়ে রেখেছেন কবুতরের ফার্মে। খবর পেয়ে সেখানে চালানো হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মিলে যায় তেল মজুদের খবরের সত্যতা। এসিল্যান্ড সেলিম আহম্মেদ বৃহস্পতিবার রাতের আঁধারে এই অভিযান পরিচালনা করেন। সেখানে দুই ব্যবসায়ির গোডাউনে বিপুল পরিমাণ খোলা সয়াবিন তেল পাওয়া যায়। এ সময় কবুতরের ফার্মে লুকিয়ে রাখা বিধান শাহ নামে এক ব্যবসায়ির আড়াই হাজার লিটার তেল পাওয়া যায়।

পাশেই জিন্দার আলী নামে কথিত আরও এক ছোট দোকানির তালাবদ্ধ গোডাউনে মেলে দুই হাজার ছয়শ‘ লিটার সয়াবিন তেল। অবৈধভাবে তেল মজুদ করে কৃত্তিম সংকট তৈরির অপরাধে ব্যবসায়ি জিন্দার আলীকে ৫০হাজার টাকা এবং বিধান শাহকে ৪৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেই সাথে ওই ব্যবসায়িদের কাছ থেকে নেওয়া হয়েছে মুচলেকা। এসিল্যান্ড সেলিম আহম্মেদ জানান, দোকানিরা অবৈধভাবে তেল মজুদ করে কৃত্তিম সংকট তৈরি করছে। খবর পেয়ে সেখানে গিয়ে দোকানে কোনো তেল না পেয়ে পরে একজনের কবুতরের ফার্মে এবং অন্যজনের দোকানের পিছনে লুকিয়ে রাখা গোডাউনে অভিযান পরিচালনা করি।

সেখানে পাঁচ হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার আইনে তাদের একজনকে ৫০হাজার এবং অন্যজনকে ৪৫হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৫৯ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৫৯ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।