লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ মে, ২০২৫ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

স্বামী প্রবাসে যাওয়ার ৩ বছর পর পুত্র সন্তান জন্ম দিলেন স্ত্রী

স্বামী প্রবাসে যাওয়ার ৩ বছর পর পুত্র সন্তান জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী শাহানাজ খাতুন। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামে। প্রবাসীর স্ত্রী শাহানাজ দাবী করেছেন পুত্র সন্তানের বাবা আলমডাঙ্গা পশুহাটের স্বর্ণা মেডিসিন কর্ণারের মালিক কালিদাসপুর গ্রামের চাকুরিচ্যুত বিজিবি সদস্য আব্দুল কাদের সবুজ। ২৯ মে বৃস্পতিবার দুপুরে প্রবাসীর স্ত্রী পুত্র সন্তার প্রসাব করলে তা মূহূর্তের এলাকায় ছড়িয়ে পড়ে।


শাহানাজ খাতুন(২০) আলমডাঙ্গা উপজেলার হারদী বাগানপাড়ার শাহ আলমের মেয়ে। প্রায় ৩ বছর আগে বিয়ে হয় একই গ্রামের মৃত আইজাল হোসেনের ছেলে প্রবাসী কালুর সাথে। বিয়ের কিছুদিন পর কালু মালয়েশিয়া চলে যায়।


জানাযায়, কালু প্রবাসে যাওয়ার পর থেকে শাহানাজ নিজের ইচ্ছা মত চলা ফেরা করতে শুরু করে। আলমডাঙ্গা পশুহাটের স্বর্ণা মেডিসিন কর্ণারের মালিক কালিদাসপুর গ্রামের ঝড়োর ছেলে চাকুরিচ্যুত বিজিবি সদস্য আব্দুল কাদের সবুজ। বিডিআর বিদ্রæহে তার চাকুরী চলে যায়। সবুজ চাকুরী চলে যাওয়ার পর শুরু করে ফার্মেসী ব্যবসা।


নবজাতক শিশুটির মা শাহানাজ খাতুন জানান, কালু প্রবাসে চলে যাওয়ার বছর খানে পর পরিচয় হয় উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ঝড়োর ছেলে আব্দুল কাদের সবুজের সাথে। সবুজ আলমডাঙ্গা পৌর এলাকার লালব্রিজ সড়কের পশুহাটে স্বর্ণা মেডিসিন কর্ণার নামক প্রতিষ্ঠান দিয়ে ওষুধের ব্যবসা করে। তার সাথে পরিচয় হওয়ার পর থেকে তারা ঘনিষ্ঠ হতে শুরু করে। একপর্যায়ে সবুজ গত ১ বছর আগে তাকে বিয়ে করেছে বলেও নবজাতক শিশুটির মা দাবী করে।

তিনি আরও জানান, তার গর্ভবতি হওয়া বিষয়টিও সবুজ জানে। সবুজ তাকে বলে আমার স্ত্রী তালাক হয়ে গেছে। ২৯ মে নবজাতক শিশুটির মাকে হাসপাতালে নিয়ে আসার পরই তার সাথে কথা হয়েছে। শিশুটি জন্মগ্রহন করার পর থেকে সবুজ অস্বীকার করতে শুরু করেছে। এখন আর সবুজ কল রিসিভ করছে না। করলেও অন্য কেই পরিচয় দিচ্ছে।


নবজাতক শিশুটির মা শাহানাজ আরও জানান, সবুজ আমাকে বিয়ের করেছে। এই ছেলে পিতা সবুজ। সে তাকে পশুহাটের ওষুধের দোকান থেকে কাগজে স্বাক্ষর করিয়ে বিয়ে করেছে। নবজাতক শিশুকে নিয়ে তিনি পড়েছেন অথৈ সাগরে। কি করবেন কিছু বুঝতে পারছেন না। সে তার স্বামী ও তার পুত্র সন্তানের পিতার স্বীকৃতি পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


শাহানাজের পিতা ও শ^শুড় বাড়ির প্রবেশিরা জানান, কালু বিদেশ যাওয়ার পর সে তার ইচ্ছা মত চলাফেরা করতে শুরু করে। ২৯ মে দুপুরে আলমডাঙ্গার একটি ক্লিনিকে সে পুত্র সন্তান জন্ম দেয়। শুক্রবার বাড়ি আসতে চাইলে এলাকাবাসির রোষানলে পড়ার ভয়ে বাড়ি আসেনি।


হারদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, কালু প্রায় ৩ বছর আগে বিদেশ গিয়েছে। তার স্ত্রী গত ২৯ মে আলমডাঙ্গার একটি ক্লিনিকে পুত্র সন্তান জন্ম দিয়েছে।


হাসপাতালের অন্যান্য রোগীর স্বজনরা জানান, ২৯ মে বৃহস্পতিবার দুপুরে প্রবাসীর স্ত্রীকে তার বোন হাসপাতালে নিয়ে আসে। পুত্র সন্তান জন্ম দেওয়ার পরই সে তাকে রেখে চলে যায়। নবজাতক শিশুকে নিয়ে সে একাই হাসপাতালে রয়েছে। অন্যান্য রোগীর পোশাক ও খাবার খেয়ে দিনপার করছে নবজাতক শিশু ও তার মা।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম জানান, এ ঘটনা শুনেছি। কেউ কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।