লগইন
সড়ক দূর্ঘটনায় গাংনীর শিক্ষিকা নিহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ ফেব্রুয়ারি, ২০২১ | ০৬:০০ বিকাল ২৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
সড়ক দূর্ঘটনায় গাংনীর শিক্ষিকা নিহত

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া কলােনীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানাজ খাতুন (৪৭) ফেনিতে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। তবে শাহানাজের সাথে প্রাইভেটকারে চড়ে থাকা তার দু'মেয়ে ও জামাতা অক্ষত রয়েছেন। ৩ কন্যা সন্তানের জননী নিহত শাহানাজ গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়ন পরিষদের সচিব ও একই উপজেলার হাড়িয়াদহ গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভাের ৫টার দিকে ফেনির সদর উপজেলার হাইওয়েতে প্রাইভেটকার ও মালবাহি কারগাে গাড়ীর মুখােমুখি সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে। ধানখােলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিহত শাহানাজের নিকট আত্মীয় আখেরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান,শাহানাজ পরিবারের সদস্যদের নিয়ে একটি প্রাইভেটকার গাড়িযােগে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। তারা বৃহস্পতিবার ভাের ৫টার দিকে ফেনি সদর উপজেলার হাইওয়েতে পৌঁছালে, প্রাইভেটের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে একটি মালবাহি কারগাে গাড়ির সাথে মুখােমুখি সংঘর্ষ হয়।

ওই সংঘর্ষে প্রাইভেট গাড়ীর সামনের সিটে বসে থাকা শিক্ষিকা শাহানাজ ঘটনাস্থলেই নিহত হন। এসময় স্থানীয়রা প্রাইভেট গাড়ীর ভিতর থেকে শাহানাজের মেজাে মেয়ে স্বর্ণা (১২), ছােট মেয়ে মনি (৯) এবং বড় মেয়ের স্বামী গাংনী উপজেলার কসবা গ্রামের বাসিন্দা প্রকৌশলী এরশাদ আলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পারিবারিক সূত্র জানিয়েছে, শাহানাজ তার দু'মেয়ে ও জামাতার সাথে প্রাইভেটকারে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। একই সময়ে শাহানাজের স্বামী ইউপি সচিব রফিকুল ইসলাম তার বড় মেয়ে রত্নাকে সাথে নিয়ে যাত্রীবাহি দূরপাল্লার বাসে কক্সবাজারের উদ্দেশ্য যাচ্ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

৩০ মিনিট আগে
মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

৩৪ মিনিট আগে
কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

২ ঘন্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

২ ঘন্টা আগে
দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

তদন্ত কমিটির উদ্বেগ

৪ ঘন্টা আগে
তদন্ত কমিটির উদ্বেগ

হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

৪ ঘন্টা আগে
হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

৫ ঘন্টা আগে
গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

৬ ঘন্টা আগে
এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।