লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
শ্যামপুরে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত দুই পক্ষের সংঘর্ষে আহত ১১

আলমডাঙ্গার শ্যামপুর গ্রামে বিএনপি নেতার বাড়ির পাশে জামায়াতের দাঁড়িপাল্লা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কুমারী ইউনিয়নের এক নারী ইউপি সদস্যসহ উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। ঘটনায় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

আহত বিএনপি নেতাকর্মীরা হলেন—পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন আলম কনক, সদস্য শাহজাহান, আলিম, কুমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজেল হোসেন, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রোকসানা খাতুন ও তার স্বামী রাশিদুল ইসলাম।

অন্যদিকে আহত জামায়াত সমর্থকরা হলেন—হারুনের ছেলে মুরাদ আলী, মাহাতাবের ছেলে আরিফ, পলাশের ছেলে লাল্টু, সাদেক আলীর ছেলে ওল্টু এবং তার মেয়ে ফাতেমা খাতুন।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিএনপি নেতা রাশিদুলের বাড়ির নিকট জামায়াতের নব যোগদানকারী ওল্টু দাঁড়িপাল্লার ব্যানার টাঙাতে গেলে রাশিদুল ও তার মধ্যে তর্ক শুরু হয়। এই তর্কের জেরে প্রথম দফায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে রাশিদুল ও তার স্ত্রী আহত হয়ে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

পরে বিএনপি নেতারা রাশিদুলের খবর নিতে যান। পরে ভাংবাড়িয়ার একটি কর্মসূচি থেকে ফিরে শ্যামপুরে রাশিদুলের বাড়ি পথে দ্বিতীয় দফায় জামায়াতপন্থীদের হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে। এ সময় যুবদলের দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন দাবি করেন, বিএনপি নেতা রাশিদুলের বাড়ির সামনে জামায়াতের ব্যানার টাঙানোকে কে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা ওল্টু বাহিনি তাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এতে বিএনপির ছয়জন আহত হয়েছেন।

অন্যদিকে, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল বলেন, ব্যানার টাঙানোর সময় বিএনপির মহিলা ইউপি সদস্য ও তার স্বামী তাদের কর্মীদের বাধা দেন। পরে বিএনপির পক্ষ থেকে হামলা করা হলে দুইপক্ষের সংঘর্ষ ঘটে।

স্থানীয় কিছু বাসিন্দা জানান, ওল্টু বিএনপি নেতা রাশিদুলের বাড়ির সামনে ব্যানার টাঙাতে চাইলে আপত্তি ওঠে। ওল্টুর দাবি, ব্যানারটি তার নিজের জমিতে টাঙানো হচ্ছিল। এই নিয়ে তর্ক থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয়রা আরও জানান, ওল্টু এলাকায় প্রভাবশালী ব্যক্তি এবং সম্প্রতি দলবদল করে জামায়াতের রাজনীতিতে সক্রিয় হয়েছেন।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।