লগইন
শৈলকুপা প্রেসক্লাবে পৌর মেয়রের ক্যাডার বাহিনীর অতর্কিত হামলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৮৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
শৈলকুপা প্রেসক্লাবে পৌর মেয়রের ক্যাডার বাহিনীর অতর্কিত হামলা


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা প্রেসক্লাব কার্যালয়ে হামলা করেছে পৌর মেয়র কাজী আশরাফুল আজমের ক্যাডার বাহিনী। শনিবার সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, শৈলকুপার কবিরপুর মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে কেন্দ্রীয় যুবলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এনামুল হোসাইন সুমনের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা চলছিলো। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি মাসুদুজ্জামান লিটন, সহ সভাপতি এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক শিহাব মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক এইচএম ইমরান, সদস্য রাজিব মাহমুদ টিপসহ প্রায় ২০জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

এসময় রাস্তার পাশে চেচামেচি শুনে সাংবাদিকরা মতবিনিময় সভা ছেড়ে সেখানে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে দেখতে পায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান ভুট্টোর উপর দূর্বত্তরা হামলা করেছে। সাংবাদিকরা হামলার ভিডিও বা ছবি তুলেছে এমন সন্দেহ করে হামলাকারীরা সাংবাদিকদের ধাওয়া করেন। সাংবাদিকরা দৌড়ে প্রেসক্লাবে ফিরে গেলে হামলাকারীরা সাংবাদিদের মারার উদ্দেশ্যে প্রেসক্লাব কার্যালয়ে চাপাতি, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়ে। এসময় মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ ও সাংবাদিকরা হামলাকারীদের বাধা প্রদান করতে গেলে তারা চেয়ার তুলে সাংবাদিকদের এলোপাতাড়ি ছুড়ে মারে। বাধ্য হয়ে সাংবাদিকরা মতবিনিময় সভা তাৎক্ষনাত বন্ধ করে দিয়ে পুলিশকে খবর দেয়। প্রেসক্লাব কার্যালয়ে পুলিশ উপস্থিত হওয়ার পর হামলাকারীরা স্থান ত্যাগ করে বীরদর্পে ঘটনাস্থল ছেড়ে পৌর ভবনে অবস্থান নেয়।

এদিকে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান ভুট্টো জানান, ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষ্যে আমি দলীয় নির্দেশে শনিবার সন্ধ্যায় কবিরপুর ফুল ঘরে পুষ্টস্তবক অর্ডার দিতে যায়। এসময় পৌর মেয়র কাজী আশরাফুল আজমের ক্যাডার সেজান, ইমদাদ, জুয়েল, সোলাইমান, হাফিজ, পল্টন, আজাদ ও টিটুসহ অন্তত ২০/২৫ মিলে আমার উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। আমার চিৎকার চেচামেচিতে পাশর্^বর্তী প্রেসক্লাব থেকে স্থানীয় সাংবাদিকরা ছুটে আসলে হামলাকারীরা আমাকে ছেড়ে সাংবাদিকদের ধাওয়া করে। এ সুযোগে আমি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হই। তবে ততক্ষনে আমার উপর লাঠিসোটা দিয়ে আঘাত করে ও চড় থাপ্পর মারে হামলাকারীরা। যুবলীগ নেতা ও সাংবাদিকদের উপর মেয়রের ক্যাডার বাহিনীর হামলার ঘটনায় সাধারণ মানুষ ও সচেতন মহল ফুঁসে উঠেছে। এ ঘটনায় ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। প্রেসক্লাবে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩৪ মিনিট আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩৪ মিনিট আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

২ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

২ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৩ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৪ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৫ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।