লগইন
শৈলকুপা এলজিইডি অফিসে ডেকে নিয়ে তিন ঠিকাদারকে মারধরে অভিযোগ দায়ের
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ৯৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
শৈলকুপা এলজিইডি অফিসে ডেকে নিয়ে তিন ঠিকাদারকে মারধরে অভিযোগ দায়ের


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের প্রতিষ্ঠিত তিন ঠিকাদারকে মারধর করা হয়েছে। এ নিয়ে ঠিকাদারদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। বুধবার দুপুরে জেলার শৈলকুপা উপজেলা প্রকৌশলীর অফিসে তাদের মারধর করা হয়। বিষয়টি ঝিনাইদহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে লিখিত ভাবে জানানো হয়েছে। মারধরের শিকার তিন ঠিকাদার হলেন ঝিনাইদহের সাজেদুর রহমান নিপুল, শুভংকর দত্ত গোবিন্দ ও রিয়াজ উদ্দীন।

বৃহস্পতিবার ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, শৈলকুপা উপজেলা প্রকৌশলীর দপ্তরের একটি দরপত্রে অংশ গ্রহন করেন প্রায় সাড়ে চার’শ ঠিকাদারী প্রতিষ্ঠান। লটারিতে কাজ পান মারধরের শিকার তিন ঠিকাদার। চুক্তিপত্রে সাক্ষর করার জন্য কাজ পাওয়া ঠিকাদারা অফিসের দারস্থ হলে শৈলকুপা উপজেলা প্রকৌশলী রওশন হাবিব ২% ঘুষ দাবী করেন। পরবর্তীতে ১% ঘুষ দিতে রাজি হন ওই তিন ঠিকাদার।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয় শৈলকুপা উপজেলা প্রকৌশলী অফিসের অবসরপ্রাপ্ত কমিউনিটি অর্গানাইজার ফজলুর রহমান চুক্তি সম্পাদনের জন্য ঠিকাদারদের অফিসে যেতে বলেন। বুধবার সকাল ১০টার দিকে ঠিকাদাররা অফিসে গেলে ফজলুর রহমান স্থানীয় এমপি ও তাদের লোকজনের সঙ্গে কথা বলতে বলেন। ঠিকাদাররা এ সময় জানান তারা লটারিতে কাজ পেয়েছেন কেন এমপির লোকদের সঙ্গে কথা বলবেন। এ কথা বলার পর ফজলুর রহমান তার নিয়োজিত পেটোয়া বাহিনীকে খবর দেন।

অফিসের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে ঠিকাদার সাজেদুর রহমান নিপুল, শুভংকর দত্ত গোবিন্দ ও রিয়াজ উদ্দীনকে মারধর করা হয়। ঠিকাদারদের অভিযোগ চাকরী থেকে অবসর গ্রহনের পরও দুর্নীতিবাজ ফজলুর রহমান সন্ত্রাসীদের দিয়ে শৈলকুপা এলজিইডি অফিস নিয়ন্ত্রন করেন। তার নেতৃত্বে হয় টেন্ডারকাজী। অফিসের যাবতীয় ঘুষ আদায় করেন ফজলু। কথা না শুনলে ঠিকাদারদের মারধর করেন।

এর আগে শৈলকুপার জালাল উদ্দীন নামে আরেক ঠিকাদারকে মারধর করা হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দীন বৃহস্পতিবার রাতে গনমাধ্যমকর্মীদের জানান, অভিযোগের বিষয়ে আমি অবগত। অফিসে ঠিকাদারকে মারধর করা ন্যাক্কারজনক ঘটনা। আমি শৈলকুপা উপজেলা প্রকৌশলী রওশন হাবিবকে ব্যবস্থা নিতে বলেছি। তিনি বলেন ২% ঘুষ নেওয়ার কথাটি সঠিক নয়। নির্বাহী প্রকৌশলী আরো জানান, অফিস থেকে অবসর নেওয়া একজন কর্মচারী কেন অফিসে বসেন সে ব্যাপারে আমি চিঠি দিয়ে উপজেলা প্রকেশৈলীকে ব্যবস্থা নিতে বলেছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৪ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৪ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।