লগইন
শৈলকুপায় বিষধর সাপের কামড়ে অন্ত:স্বত্তা নারী ও যুবকের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ১৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
শৈলকুপায় বিষধর সাপের কামড়ে অন্ত:স্বত্তা নারী ও যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দোহারো গ্রামে সাপের কামড়ে শরিফা খাতুন (২২) নামের অন্ত:স্বত্তা এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শরিফা খাতুন দোহারো গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল ৭ মাসের অন্ত:স্বত্তা শরিফা খাতুন। রাত ৩ টার দিকে বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শরিফা খাতুনের ৩ বছরে এক ছেলে সন্তান রয়েছে। এদিকে শৈলকুপায় বিধষর সাঁপের কামড়ে আবারো এক যুবকরে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উমেদপুর ইউনিয়নের তামিনগর গ্রামে।

নিহত সোহাগ মন্ডল (২৪) তামিনগর গ্রামের দাউদ মন্ডলের ছেলে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে সোহাগ নিজ ঘরে ঘুমিয়ে ছিলো। রাত আনুমানিক ১২টার দিকে তার বিছানায় সাঁপ উঠে। এসময় সোহাগ নড়াচড়া করলে তাকে কামড় দিয়ে দ্রত পালিয়ে যায় সাঁপটি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। ওঝা শনিবার দুপুর পর্যন্ত চেষ্টা চালিয়ে বিষ নামাতে ব্যর্থ হয়। পরে শনিবার বিকেলে তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারনা কালাচ নামে পরিচিত বিষধর সাঁপ তাকে কামড়েছে।

শৈলকুপায় একই জাতের সাঁপের কামড়ে একের পর এক শিশু, মহিলা ও যুবকসহ অসংখ্য মানুষের মৃত্যুর ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৪ মিনিট আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

১ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

১ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

শোকের ছায়া

২ ঘন্টা আগে
শোকের ছায়া

মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

৪ ঘন্টা আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

৭ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

২০ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

২২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।