লগইন
শৈলকুপায় পৌর নির্বাচনের নৌকার প্রার্থীর পক্ষে প্রচারনায় মাঠে নামলেন জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ১৩৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
শৈলকুপায় পৌর নির্বাচনের নৌকার প্রার্থীর পক্ষে প্রচারনায় মাঠে নামলেন জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী প্রচার-প্রচারণা জমজমাট আকার ধারণ করছে। ৪প্রার্থীর ভিড়ে হার-জিতের নানা হিসাবে বাড়ছে উত্তেজনাও। তাই বসে থাকছে না প্রার্থী ও নেতা-কর্মীরা। এবার নৌকার প্রচারণায় প্রার্থীর পক্ষে মাঠে নামলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলার জনপ্রিয় আওয়ামী লীগ নেতা কনক কান্তি দাস। তিনি শনিবার শৈলকুপা পৌরসভার হাটে-বাজারে দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগের প্রার্থী কাজী আশরাফুল আজমের পক্ষে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহব্বান জানান। শৈলকুপার নতুন বাজার, চৌরাস্তা, স্বর্ণপট্টি, থানারোড, কবিরপুর সহ বিভিন্ন এলাকায় গিয়ে নৌকার হ্যান্ড পোষ্টার দিয়ে ভোট প্রার্থনা করেন।

এ সময় তার সাথে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তৈয়ব আলী, জেলা আওয়ামী লীগের বন-পরিবেশ বিষয়ক সম্পাদক ও জজ কোর্টের পিপি এড. ইসমাইল হোসেন, শৈলকুপার সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার, ঝিনাইদহ বারের সাবেক সাধারণ সম্পাদক এড. আবদুল মান্নান, শৈলকুপা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান ও দলটির যুগ্ম সম্পাদক কনক কান্তি দাস শৈলকুপা বনিক সমিতি সহ ব্যাবসায়ী নেতাদের সাথে ঘরোয়া বৈঠক করেন। তিনি সংখ্যালঘু স¤প্রদায়ের নেতৃবৃন্দের সাথে নির্বাচন প্রসঙ্গে আলোচনা করেন।

কনক কান্তি দাস নেতৃবৃন্দর উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ নৌকা প্রতীক দিয়েছে দলটির প্রবীণ নেতা কাজী আশরাফুল আজম কে, তাই ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীকে জয়ী করতে কাজ করতে হবে। দলের সিদ্ধান্ত অনুযায়ী শৈলকুপার সকল নেতা-কর্মী, সমর্থকদের ভোট প্রার্থনায় নামতে হবে। তিনি বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবদুল হাই জানিয়েছেন দলীয় প্রার্থীর পক্ষে সবাই কে মাঠে থাকতে হবে। তিনি দলটির সভাপতির পরামর্শে শৈলকুপায় নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় এসেছেন। পৌরসভার নাগরিকদের সুবিধা দিতে আগামীতে ট্যাক্স সহনীয় পর্যায়ে আনা হবে বলে দলটির নেতৃবৃন্দ জানান।

বনিক সমিতির নেতৃবৃন্দ ও সংখ্যালঘু স¤প্রদায়ের নেতাদের সাথে মত বিনিময়কালে মেয়র প্রার্থী কাজী আশরাফুল আজম উপস্থিত ছিলেন। কনক কান্তি দাস শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথেও কথা বলেন। এ সময় প্রেসক্লাব সভাপতি এম. হাসান মুসা, সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশ সহ অন্যান্য সংবাদকর্মী উপস্থিত ছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাসের সাথে মতবিনিময়কালে অন্যান্য নেতৃবৃন্দর মধ্যে জেলা পরিষদ সদস্য সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য রেজাউল খা, আমজাদ হোসেন মোল্লা, বনিক সমিতির সভাপতি আবদুস সোবহান, সংখ্যালঘু স¤প্রদায়ের নেতা কালী প্রসাদ বিশ্বাস, গ্রীন সাহা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩৪ মিনিট আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩৪ মিনিট আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

২ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

২ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৩ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৪ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৫ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।