লগইন
শৈলকুপায় আওয়ামীলীগের  দুই গ্রুপের মধ্যে  পাল্টাপাল্টি হামলায় ২৫ বাড়ি ভাঙচুর
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ৭৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
শৈলকুপায় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ২৫ বাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পাল্টাপাল্টি হামলায় ২৫ বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ৬নং সারুটিয়া ইউনিয়নের ব্রম্মপুর গ্রামে এ ঘটনা। ভাঙচুরর সময় লুটপাটের ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্থরা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকাটিতে।

এলাকাবাসিরা জানান, দীর্ঘ দিন ধরে ৬নং সারুটিয়া ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা মাহমুদুল হাসান মামুন ও গত ইউপি নির্বাচনের পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার ব্রম্মপুর গ্রামের পিয়াজের মাঠে মামুন সমর্থক ও টিপু সমর্থকের উপর হামলার জের ধরে বৃহস্পতিবার সকালে দেশী অস্ত্র নিয়ে একে অপরের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরর ঘটনা ঘটায়।

হামলায় মিজানুরের দোকান, গোলাম রসুল, বসির সর্দ্দার, মোফাজ্জেল সর্দ্দার, চুকাসর্দ্দার, সবেদ খাঁ, সালেম সর্দ্দার, মালেক সর্দ্দার, রফিকুল ইসলাম, মতিয়ার সর্দ্দার, রবিউল ইসলাম, ও শামীম হোসেনের ২৫ বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিবন্ধী মিজানুর রহমান জানান, প্রতিপক্ষরা তার দোকানের ফ্রিজসহ মালামাল ভাঙচুর ও লুটপাট করে।

শামীম হোসেন জানান, তার একটি মোটরসাইকেল ভাঙচুর ও স্বর্ণালংকার লুটপাট করে প্রতিপক্ষরা। লাবনী আক্তার জানান তার ১০ ভরি স্বর্ণালংকার আলমারি ভেঙ্গে নিয়ে গেছে হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ এলাকাটিতে পৌছে পিরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন বলে জানা যায়। শৈলকুপা থানারওসি (তদন্ত) মহসিন হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার ব্রম্মপুর গ্রামে একে অপরের বাঢ়িঘরে হামলা চালায় দু-দল গ্রামবাসি। তবে এ ঘটনায় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত লিখিত কোন অভিযোগ তিনি পাননি বলে জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জোরালো পদক্ষেপের তাগিদ

১৬ সেকেন্ড আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৫৯ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৫৯ মিনিট আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

২ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

২ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

২ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।