সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
শীতবস্ত্র ও আর্থিক সহযোগিতা দিল আলমডাঙ্গার মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন
শতাধিক শীতার্তদের শীতবস্ত্র ও আর্থিক সহযোগিতা দিল আলমডাঙ্গার মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন। এ সময় আগুনে ক্ষতিগ্রস্ত দোকানীর কর্মসংস্থানের জন্য এককালীন তহবিল ও অসুস্থ মেধাবী শিক্ষার্থীর চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেছে সমমনা বন্ধুদের এ সংগঠন।
মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের আমেরিকা প্রবাসি আজিম উদ্দীন ও মোস্তাফিজ আনাম, মালয়েশিয়া প্রবাসি মনিসুর রহমান, আঃ রশিদ, ইতালি প্রবাসী টিপু সুলতান,হংকং প্রবাসী হাসিবুল ইসলাম, ঢাকায় বসবাসকারী মাকানুর রহমান, শেখ ওয়াহেদ, বুলবুল হায়দার ও আলমডাঙ্গার বশিরুল ইসলাম এ অর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
ইতোপূর্বে ১লা জানুয়ারি এ সংগঠনের শুভ উদ্বোধনীতে শতাধিক শীতার্তকে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। শীতবস্ত্র ও আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন আলমডাঙ্গার স্থানীয গ্রæপ সদস্য জনাব নাজমুল হুদা,শেখ ওয়াহেদ, মমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
৫ ঘন্টা আগে