লগইন
শিশু ধর্ষণ অপচেষ্টা অভিযোগে অভিযুক্ত বক্সীপুরর বাহার পলাতকঃ হাজির হতে ১ সপ্তা সময় বেঁধে দিলেন সালিশকারিরা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৭৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
শিশু ধর্ষণ অপচেষ্টা অভিযোগে অভিযুক্ত বক্সীপুরর বাহার পলাতকঃ হাজির হতে ১ সপ্তা সময় বেঁধে দিলেন সালিশকারিরা


আলমডাঙ্গার বক্সিপুর গ্রামে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষন অপচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী বৃদ্ধ বাহার আলীর বিরুদ্ধে। এ ঘটনা জানাজানির পর অভিযুক্ত গ্রাম ছেড়ে পালিয়েছে। গ্রাম্য শালিসে অভিযুক্ত বৃদ্ধকে এক সপ্তাহের মধ্যে বাড়িতে হাজির হতে সময় বেঁধে দেওয়া হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বক্সিপুর গ্রামের ৬ বছরের শিশুকন্যা তার বোনের সাথে বাড়ির পাশের জমিতে শাক তুলতে যায়। বড় বোন কিছুটা দূরে অন্য জমিতে গেলে প্রতিবেশী বাহার আলী শিশুকে পাশের ভুট্টা ক্ষেতে কোলে করে নিয়ে যায়। সেখানে গামছা বিছিয়ে মেয়েটিকে ধর্ষনের অপচেষ্টা করে।


সে সময় বড় বোন ভুট্টা ক্ষেতের পাশে এসে শিশুটির নাম ধরে ডাকতে থাকতে থাকলে শিশুটির চিৎকার দিলে বাহার আলী দৌঁড়ে পালিয়ে যায়। তারপর বাহার আলী আর বাড়ি ফেরেন নি।

এদিকে, শুক্রবার রাতে গ্রামের এ ঘটনায় সালিশ বৈঠক বসে। সালিশকারিরা বাহার আলীকে এক সপ্তাহের মধ্যে বাড়িতে হাজির হতে সময় বেঁধে দিয়েছেন।

শিশুটির পিতা জানান, বাহার আলী সাত আট বছর আগে মেহেরপুরের গাংনী উপজেলা থেকে আত্মীয়তার সূত্রে বক্সিপুরে বসবাস করে আসছে। তার বিরুদ্ধে এর আগেও শিশু বলাৎকারের অভিযোগ ওঠেছিল। সে সময় গ্রাম্য সালিশে ২০ হাজার টাকা জরিমানা দিয়ে পার পেয়েছিল।
ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, ঘটনা শুনেছি। অভিযুক্তকে বাড়িতে হাজির করতে বলা হয়েছে বলেও জানতে পেরেছি।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, থানায় এ ঘটনায় কেউ অভিযোগ করেন নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

১৬ মিনিট আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

১৬ মিনিট আগে
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১ ঘন্টা আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

১ ঘন্টা আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

২ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

২ ঘন্টা আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

৩ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।